দিনের খেলা শেষ, মাত্র ৪ রানে পিছিয়ে জিম্বাবুয়ে

হারারে টেস্টের প্রথম দিনটা বাজেভাবেই কাটল বাংলাদেশের। প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট হওয়ার পর বোলিংয়েও স্বস্তি মেলেনি।
দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ১৩৬ রান। বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে আছে মাত্র ৪ রানে, হাতে আছে ৯ উইকেট। দ্বিতীয় দিনে ম্যাচে ফিরতে হলে বাংলাদেশকে শুরুতেই দ্রুত উইকেট তুলতে হবে।

অবশেষে খালেদ আহমেদের হাত ধরে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। তাঁর বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন বেন কারান। আউট হওয়ার আগে ৫১ বলে ৪২ রান করেন জিম্বাবুয়ের ওপেনার।
তবে উইকেট এলেও ম্যাচের নিয়ন্ত্রণ তখনো জিম্বাবুয়ের দিকেই। ১৭ ওভার শেষে ১ উইকেটে ৯১ রান তুলে ফেলে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার পর বোলিংয়েও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। হারারে টেস্টে জিম্বাবুয়ের দুই ওপেনার সতর্ক শুরু করলেও খুব দ্রুত রান তোলার সুযোগ পেয়েছেন।
বাংলাদেশের পেসাররা মাঝেমধ্যে সম্ভাবনা তৈরি করলেও তা উইকেটে রূপ নিতে পারেনি। ৯ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৩৯ রান তুলে ফেলে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে দেড়শর আগেই গুটিয়ে গেছে বাংলাদেশ। মুমিনুল হকের ৬০ রানের ইনিংসের পরও ১৪০ রানে শেষ টাইগারদের ইনিংস।

হারারে টেস্টের প্রথম দিনে ভালো অবস্থান থেকে দ্রুত চাপে পড়ে গেল বাংলাদেশ। মমিনুল হকের ফিফটিতে ১১৩ রানে ২ উইকেট ছিল সফরকারীদের। কিন্তু এরপর মাত্র ১২ রানের মধ্যে মমিনুল, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় ৪০ ওভারে ১২৫/৫।
ইনিংসের ভরসা ছিলেন মমিনুল। ৬৪ বলে ফিফটি পূরণ করা এই বাঁহাতি শেষ পর্যন্ত করেন ৬০ রান। ৮১ বলের ইনিংসে ছিল ১২টি চার। তবে ৩৩.৪ ওভারে নিউম্যান ন্যামহুরির বলে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মমিনুল ফেরার সময় বাংলাদেশের রান ১১৩/৩।
এরপর অধিনায়ক শান্তও বেশি দূর যেতে পারেননি। ৭৩ বলে ১৯ রান করে ব্র্যাড ইভান্সের বলে উইকেটকিপার তাফাদজওয়া সিগার হাতে ক্যাচ দেন তিনি। শান্তর বিদায়ের পর চাপ আরও বাড়ে। ৩৯.৪ ওভারে রিচার্ড এনগারাভার বলে বোল্ড হন মুশফিকুর রহিম। ২১ বলে ৯ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার।
শেষ ১০ ওভারে বাংলাদেশ তুলেছে মাত্র ২২ রান, হারিয়েছে ৩ উইকেট। এখন ক্রিজে আছেন তাওহিদ হৃদয় ও অভিষিক্ত আমিতে হাসান। জিম্বাবুয়ের হয়ে ন্যামহুরি ও ইভান্স নিয়েছেন ২টি করে উইকেট, এনগারাভার শিকার ১ উইকেট।

দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরেছেন মুমিনুল-শান্ত জুটি। মুমিনুল আছেন ফিফটির পথে। এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৬ রান। খেলা হয়েছে ২৫ ওভার।

দারুণ ব্যাটিং করতে থাকা সাদমান ইসলাম লম্বা করতে পারলেন না নিজের ইনিংস। ৩৮ বলে ৩ চারে ২০ রান করে ফিরেছেন এ বাঁহাতি ওপেনার। এর আগে মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ।

হারারেতে সিরিজের একমাত্র টেস্টে শুরুটা ভালো না বাংলাদেশের। থিতু হওয়ার চেষ্টায় থাকা মাহমুদুল হাসান জয় ফিরেছেন ২ রান করে। খেলেন ১৭ বল। জিম্বাবুয়ের বাঁহাতি পেসার নিউম্যান ন্যামহুরি এনে দেন প্রথম সাফল্য।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান।

অধিনায়ক হিসেবে অভিষেকেই টস জিতলেন জিম্বাবুয়ের এনগারভা। নিলেন বোলিং। টাইগারদের পাঠালেন ব্যাটিংয়ে।