
মেয়েকে হারিয়ে বাবার আহাজারি, স্ত্রী এখনও নিখোঁজ
দুর্গাপূজার আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয়েছে শংকর বেপারীর পরিবারে। দুর্গাপূজা শেষে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বোঝাই একটি ট্রলার ডুবে মা ও মেয়ে নিখোঁজ হন। উদ্ধার অভিযানের কয়েক ঘণ্টা পর মেয়ে অর্পিতার মরদেহ উদ্ধার করা গেলেও এখনও উদ্ধার করা যায়নি মা রিনা বেপারীকে।


















