এশিয়া পোস্ট: বিজ্ঞাপন নীতিমালা

এশিয়া পোস্ট সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, নিরাপদ তথ্যপ্রবাহ এবং বৈষম্যহীন সমাজ গঠনে বিশ্বাসী। পাঠকদের আস্থা ও বিশ্বাস আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই পাঠকদের জন্য একটি নিরাপদ, তথ্যবহুল ও সম্মানজনক প্ল্যাটফর্ম নিশ্চিত করতে আমরা সংবাদ পরিবেশনের পাশাপাশি বিজ্ঞাপনের ক্ষেত্রেও কঠোর নৈতিক মানদণ্ড অনুসরণ করি। আমাদের এই বিজ্ঞাপন নীতিমালার মূল উদ্দেশ্য হলো—পাঠক ও বিজ্ঞাপনদাতাদের মাঝে একটি স্বচ্ছ ও বিশ্বস্ত সেতুবন্ধন তৈরি করা। এখানে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে কোন ধরনের এবং কী শর্তে আমরা বিজ্ঞাপন প্রচার করি এবং কোন বিষয়গুলো প্রচার থেকে আমরা সম্পূর্ণভাবে বিরত থাকি।

এশিয়া পোস্ট যেসব বিষয়ে বিজ্ঞাপন প্রচার করে

এশিয়া পোস্ট কেবল সেসব বিজ্ঞাপনই প্রচার করে যা আইনগতভাবে বৈধ, নৈতিকভাবে গ্রহণযোগ্য এবং পাঠকদের জন্য নিরাপদ।

১. আইনগত ও সাধারণ সম্মতি

  • জাতীয় আইনের প্রতি শ্রদ্ধা: বিজ্ঞাপনটি দেশের প্রচলিত আইন, সংবিধান এবং সম্প্রচার বা প্রকাশনা নীতিমালার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
  • ভোক্তা অধিকার সংরক্ষণ: ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিজ্ঞাপনে পণ্যের সঠিক তথ্য প্রদান করতে হবে।
  • মেধাস্বত্ব ও কপিরাইট: বিজ্ঞাপনে ব্যবহৃত ছবি, ভিডিও, অডিও বা টেক্সট অবশ্যই কপিরাইট ও ট্রেডমার্ক আইন মেনে তৈরি হতে হবে। অন্যের ধারণার অননুমোদিত ব্যবহার গ্রহণযোগ্য নয়।
  • বৈধ ব্যবসার প্রমাণ: বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য সরকারি অনুমোদন থাকতে হবে।

২. নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা

  • সত্যতা ও বস্তুনিষ্ঠতা: বিজ্ঞাপনের দাবি অবশ্যই সত্য, প্রমাণিত এবং বস্তুনিষ্ঠ হতে হবে। কোনো ধরনের অতিরঞ্জন বা মিথ্যা তথ্য দিয়ে ভোক্তাকে বিভ্রান্ত করা যাবে না।
  • সাংস্কৃতিক ও ধর্মীয় সংবেদনশীলতা: দেশের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কারও ধর্মীয় বা সামাজিক অনুভূতিতে আঘাত হানে এমন উপাদান পরিহার করতে হবে।
  • শিশুদের সুরক্ষা: শিশু-কিশোরদের জন্য ক্ষতিকর বা তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কোনো বার্তা প্রচার করা যাবে না। শিশুদের জন্য প্রচারিত বিজ্ঞাপনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
  • পরিবেশবান্ধব বার্তা: পরিবেশের ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ডকে উৎসাহিত করা যাবে না, বরং পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানানো হবে।

৩. গ্রহণযোগ্য বিজ্ঞাপনের সাধারণ ক্যাটাগরি

  • নিত্যপ্রয়োজনীয় পণ্য (FMCG): খাদ্যদ্রব্য, পানীয়, প্রসাধনসামগ্রী, পোশাক এবং গৃহস্থালি পণ্যের বিজ্ঞাপন (যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়)।
  • শিক্ষা ও ক্যারিয়ার: বৈধ ও সরকার অনুমোদিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার, স্কলারশিপ, প্রশিক্ষণ কর্মসূচি এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি।
  • ব্যাংকিং ও আর্থিক সেবা: বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত ব্যাংক, বিমা, মোবাইল ব্যাংকিং, বৈধ বিনিয়োগ প্রকল্প এবং ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা।
  • প্রযুক্তি ও ইলেকট্রনিকস: মোবাইল ফোন, কম্পিউটার, সফটওয়্যার, ইন্টারনেট সেবা, অ্যাপস এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট।
  • আবাসন ও রিয়েল এস্টেট: রাজউক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত বৈধ আবাসন প্রকল্প, ফ্ল্যাট বা জমি বিক্রির বিজ্ঞাপন।
  • স্বাস্থ্য ও চিকিৎসাসেবা: অনুমোদিত হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং রেজিস্টার্ড চিকিৎসকের বৈধ সেবার তথ্য।
  • যানবাহন ও অটোমোবাইল: গাড়ি, মোটরসাইকেল, সাইকেল এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশের বৈধ বিক্রেতা বা ব্র্যান্ড।
  • সরকারি ও জনসচেতনতামূলক প্রচার: সরকারের বিভিন্ন দপ্তরের বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সচেতনতা, ট্রাফিক আইন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন।

৪. বিজ্ঞাপনের মান ও উপস্থাপনা

  • সংবাদ ও বিজ্ঞাপনের পার্থক্য: বিজ্ঞাপনকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন তা সাধারণ সংবাদ বা সম্পাদকীয় কনটেন্টের সঙ্গে মিশে না যায়। প্রয়োজনে 'বিজ্ঞাপন', 'Ad', বা 'Sponsored' ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ভাষাগত শুদ্ধতা: বিজ্ঞাপনে ব্যবহৃত ভাষা হতে হবে মার্জিত, রুচিশীল এবং ব্যাকরণগতভাবে শুদ্ধ। অশ্লীল, কুরুচিপূর্ণ বা দ্ব্যর্থবোধক শব্দের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
  • দৃষ্টিনন্দন উপস্থাপন: ভিজ্যুয়াল বা গ্রাফিকসের মান উন্নত হতে হবে। খুব বেশি উজ্জ্বল রং বা অতিরিক্ত ফ্ল্যাশিং অ্যানিমেশন পরিহার করতে হবে, যা পাঠকের চোখের জন্য অস্বস্তিকর হতে পারে।

৫. ভোক্তা সুরক্ষা ও স্বচ্ছতা

  • মূল্য ও শর্তাবলির স্পষ্টতা: পণ্যের মূল্য, ছাড় এবং অফারের শর্তাবলি বিজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। কোনো লুকায়িত চার্জ (Hidden Cost) থাকলে তা পাঠকদের জানাতে হবে।
  • প্রতিযোগীদের প্রতি সম্মান: বিজ্ঞাপনে সরাসরি কোনো প্রতিযোগী ব্র্যান্ডের নাম উল্লেখ করে কুৎসা রটানো বা তাদের হেয়প্রতিপন্ন করা যাবে না।
  • গ্যারান্টি ও ওয়ারেন্টি: বিজ্ঞাপনে পণ্যের গ্যারান্টি বা ওয়ারেন্টির কথা উল্লেখ থাকলে, তার সঠিক নিয়মকানুন বা শর্তাবলি কোথায় পাওয়া যাবে, তার নির্দেশনা থাকতে হবে।
  • তথ্যের গোপনীয়তা: কোনো ক্যাম্পেইন বা বিজ্ঞাপনের মাধ্যমে পাঠকের ব্যক্তিগত তথ্য (নাম, ফোন নম্বর, ইমেইল) সংগ্রহ করা হলে, তা সুরক্ষার নিশ্চয়তা বিজ্ঞাপনদাতাকে দিতে হবে।

এশিয়া পোস্ট যেসব বিষয়ে বিজ্ঞাপন প্রচার করে না

এশিয়া পোস্ট এমন কোনো বিজ্ঞাপন প্রচার করে না যা বেআইনি, ক্ষতিকর, প্রতারণামূলক অথবা জনস্বার্থ পরিপন্থি।

১. ঘৃণামূলক বক্তব্য ও বৈষম্যমূলক কনটেন্ট

  • সুরক্ষিত বৈশিষ্ট্যে আক্রমণ: জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, যৌন অভিমুখিতা, শারীরিক অক্ষমতা, জাতীয়তা বা বয়সের ভিত্তিতে কাউকে আক্রমণ বা হেয় করে এমন বিজ্ঞাপন।
  • অমানবিকীকরণ ও গালিগালাজ: কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে অমানবিক হিসেবে তুলে ধরা, অবমাননাকর শব্দ, গালিগালাজ বা ক্ষতিকর স্টেরিওটাইপ প্রচার করা।
  • সামাজিক বিভাজন: রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিকভাবে কাউকে বাদ দেওয়া বা বিভাজন সৃষ্টির উসকানি দেয় এমন কনটেন্ট।

২. প্রাপ্তবয়স্ক ও যৌন উত্তেজক বিষয়

  • যৌন পরিষেবা: এসকর্ট সার্ভিস, পতিতাবৃত্তি বা যে কোনো অর্থের বিনিময়ে যৌনসেবার প্রস্তাব।
  • যৌন উত্তেজক ভাষা ও চিত্র: পর্নোগ্রাফি, নগ্নতা, যৌন উত্তেজক ভাষা বা যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট এবং প্রাপ্তবয়স্কদের খেলনা বা সামগ্রী।
  • অসম্মতিমূলক কনটেন্ট: অসম্মতিমূলক যৌনতা, যৌন হয়রানি, ব্ল্যাকমেইল (যেমন: রিভেঞ্জ পর্ন) বা যৌন নিপীড়নকে সমর্থন করে এমন যে কোনো বিষয়।

৩. নিয়ন্ত্রিত, ক্ষতিকর ও অবৈধ পণ্য

  • মাদক ও ওষুধ: সব ধরনের অবৈধ মাদক, উচ্চ-ঝুঁকিপূর্ণ ড্রাগস, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রয়যোগ্য নয় এমন ওষুধ এবং গাঁজা বা গাঁজা-জাতীয় পণ্য।
  • অস্ত্র ও বিস্ফোরক: আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, থ্রিডি প্রিন্টেড অস্ত্র, ধারালো অস্ত্র বা যে কোনো প্রাণঘাতী সামগ্রী।
  • তামাক ও অ্যালকোহল: তামাকজাত পণ্য, ই-সিগারেট, ভেপ এবং সব ধরনের অ্যালকোহল বা মদপানের বিজ্ঞাপন।
  • বিপন্ন প্রাণী ও প্রত্নতত্ত্ব: বিপন্ন বা বিলুপ্তপ্রায় প্রাণী, বন্যপ্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ, সংরক্ষিত উদ্ভিদ বা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কেনাবেচা।
  • মানবদেহ ও অঙ্গপ্রত্যঙ্গ: মানুষের অঙ্গপ্রত্যঙ্গ, রক্ত বা তরল কেনাবেচার বিজ্ঞাপন।
  • বিপজ্জনক পদার্থ: যে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক বা বিপজ্জনক পণ্য।

৪. প্রতারণা, স্ক্যাম ও জালিয়াতি (ভোক্তা অধিকারবিরোধী)

  • আর্থিক ও বিনিয়োগ প্রতারণা: রাতারাতি বড়লোক হওয়ার স্ক্যাম, গ্যারান্টিযুক্ত আয়ের মিথ্যা প্রতিশ্রুতি, ভুয়া লোন, অ্যাডভান্স ফি স্ক্যাম এবং মানি লন্ডারিং।
  • অনলাইন জুয়া ও বেটিং: যে কোনো ধরনের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ক্যাসিনো গেম বা লটারি যেখানে আর্থিক লেনদেন জড়িত।
  • ভুয়া পরিচয় ও জালিয়াতি: ভুয়া সরকারি অনুদান, ভুয়া চ্যারিটি, নকল পাসপোর্ট/ভিসা, ভুয়া শিক্ষাগত সনদ এবং নকল মুদ্রা বা ভাউচারের বিজ্ঞাপন।
  • কুসংস্কার ও অবাস্তব প্রতিশ্রুতি: জাদুটোনা, অলৌকিক ক্ষমতা বা অতিপ্রাকৃত উপায়ে ভাগ্য পরিবর্তন বা অর্থলাভের প্রতিশ্রুতি (যেমন: জাদুর আংটি, তাবিজ ইত্যাদি)।
  • চুরি করা তথ্য ও জালিয়াতি: চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য (Carding), ব্যক্তিগত তথ্য (PII) বিক্রি, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ভুয়া প্রোডাক্ট রিভিউর বিজ্ঞাপন।

৫. স্বাস্থ্য ও চিকিৎসায় বিভ্রান্তি

  • ওজন কমানোর অবাস্তব গ্যারান্টি: নির্দিষ্ট সময়ে ওজন কমানোর অবাস্তব প্রতিশ্রুতি বা ম্যাজিক পিল-এর বিজ্ঞাপন, যা মানুষের শারীরিক অবয়ব নিয়ে হীনম্মন্যতা তৈরি করে।
  • ভুয়া চিকিৎসা: অবৈজ্ঞানিক, পরীক্ষিত নয় বা বিভ্রান্তিকর চিকিৎসা পদ্ধতির প্রতিশ্রুতি প্রদান।

কর্তৃপক্ষের অধিকার

এশিয়া পোস্ট মিডিয়া যে কোনো বিজ্ঞাপনের সত্যতা, মান এবং যৌক্তিকতা যাচাই করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। এই নীতিমালার পরিপন্থি, জনস্বার্থবিরোধী বা ভোক্তাদের জন্য ক্ষতিকর বলে প্রতীয়মান হলে, প্রচারের আগে বা চলাকালীন যে কোনো বিজ্ঞাপন বিনা নোটিশে বাতিল করার বা প্রচার থেকে বিরত থাকার চূড়ান্ত ক্ষমতা এশিয়া পোস্ট কর্তৃপক্ষের হাতে ন্যস্ত থাকবে।

Asia Post: Advertising Policy

Asia Post is committed to objective journalism, the free and safe flow of information, and the promotion of an inclusive, discrimination-free society. The trust and confidence of our readers remain our highest priority. To ensure a safe, informative, and respectful platform for our audience, we uphold strict ethical standards not only in our editorial content but also in all advertisements we publish. The primary objective of this Advertising Policy is to establish a transparent and trustworthy relationship between our readers and advertisers. It clearly outlines the types of advertisements we accept, the conditions under which they may be published, and the categories of advertising that we categorically prohibit.

Advertisements Accepted by Asia Post

Asia Post publishes only those advertisements that are legally compliant, ethically acceptable, and safe for readers.

1. Legal Compliance and General Requirements

  • Compliance with National Laws: Advertisements must fully comply with the laws of the country, the Constitution, and all applicable broadcasting or publication regulations.
  • Consumer Rights Protection: Advertisements must provide accurate and truthful information about products or services in accordance with consumer protection laws.
  • Intellectual Property and Copyright: All images, videos, audio, and text used in advertisements must comply with copyright and trademark laws. Unauthorized use of another party's intellectual property or creative work is not acceptable.
  • Proof of Legal Business Operations: Advertisers must possess a valid and up-to-date trade license and, where applicable, all required government approvals or licenses.

2. Ethics and Social Responsibility

  • Truthfulness and Accuracy: All advertising claims must be truthful, verifiable, and evidence-based. Advertisements must not mislead consumers through exaggeration or false information.
  • Cultural and Religious Sensitivity: Advertisements must respect the country's social, cultural, and religious values and must not contain content that offends religious or social sentiments.
  • Protection of Children: Advertisements must not contain messages that are harmful to children or adolescents or that may negatively influence their mental or emotional well-being. Extra care must be exercised in advertisements directed at children.
  • Environmentally Responsible Messaging: Advertisements must not encourage activities that harm the environment. Environmentally sustainable initiatives are welcomed and encouraged.

3. General Categories of Acceptable Advertisements

  • Fast-Moving Consumer Goods (FMCG): Advertisements for food, beverages, cosmetics, clothing, and household products that are not harmful to public health.
  • Education and Career: Advertisements for legally established and government-approved schools, colleges, universities, coaching centers, scholarships, training programs, and employment opportunities.
  • Banking and Financial Services: Services offered by banks, insurance companies, mobile financial service providers, licensed investment schemes, and lending institutions approved by Bangladesh Bank or other relevant regulatory authorities.
  • Technology and Electronics: Advertisements for mobile phones, computers, software, internet services, applications, and other electronic devices.
  • Housing and Real Estate: Advertisements for legally approved housing projects, apartments, or land sales authorized by RAJUK or the relevant regulatory authority.
  • Healthcare and Medical Services: Information about services provided by licensed hospitals, clinics, diagnostic centers, and registered medical practitioners.
  • Vehicles and Automobiles: Advertisements from authorized sellers or brands of cars, motorcycles, bicycles, and related automotive products and accessories.
  • Government and Public Awareness Campaigns: Notices issued by government agencies and campaigns relating to public health, traffic laws, disaster management, and public awareness.

4. Advertising Standards and Presentation

  • Clear Distinction Between News and Advertising: Advertisements must be presented in a manner that clearly distinguishes them from news reports or editorial content. Where appropriate, labels such as "Advertisement," "Ad," or "Sponsored" must be used.
  • Appropriate Language: The language used in advertisements must be courteous, refined, and grammatically correct. Obscene, offensive, vulgar, or suggestive language is strictly prohibited.
  • Visual Quality: Advertisements should maintain a high standard of visual presentation. Excessively bright colors or flashing animations that may cause discomfort to readers should be avoided.

5. Consumer Protection and Transparency

  • Clear Pricing and Terms: Product prices, discounts, and promotional terms must be clearly stated. Any hidden charges or additional costs must be disclosed.
  • Respect for Competitors: Advertisements must not directly defame, disparage, or unfairly target competing brands.
  • Guarantees and Warranties: Where an advertisement refers to a guarantee or warranty, it must clearly indicate where readers can find the applicable terms and conditions.
  • Data Privacy: If an advertisement or campaign collects readers' personal information (such as names, phone numbers, or email addresses), the advertiser must ensure appropriate protection of such information.

Advertisements Not Accepted by Asia Post

Asia Post does not publish advertisements that are illegal, harmful, deceptive, fraudulent, or contrary to the public interest.

1. Hate Speech and Discriminatory Content

  • Attacks on Protected Characteristics: Advertisements that attack, demean, or discriminate against individuals or groups based on race, religion, ethnicity, gender, sexual orientation, disability, nationality, or age.
  • Dehumanization and Abusive Language: Content that portrays any individual or group as less than human, promotes abusive language, insults, or harmful stereotypes.
  • Social Division: Content that encourages political, social, or economic exclusion or promotes division within society.

2. Adult and Sexually Explicit Content

  • Sexual Services: Advertisements promoting escort services, prostitution, or any paid sexual services.
  • Sexually Explicit Language and Imagery: Pornography, nudity, sexually explicit language, sexually suggestive content, and advertisements for adult toys or related products.
  • Non-Consensual Sexual Content: Any content that promotes or supports non-consensual sexual activity, sexual harassment, blackmail (including revenge pornography), or sexual abuse.

3. Regulated, Harmful, and Illegal Products

  • Drugs and Pharmaceuticals: Illegal drugs, high-risk narcotics, prescription-only medicines, cannabis, or cannabis-derived products.
  • Weapons and Explosives: Firearms, ammunition, explosives, 3D-printed weapons, bladed weapons, or any lethal equipment.
  • Tobacco and Alcohol: Advertisements for tobacco products, e-cigarettes, vaping products, alcoholic beverages, or liquor.
  • Endangered Wildlife and Antiquities: The sale or trade of endangered or extinct species, wildlife body parts, protected plants, or historical and archaeological artifacts.
  • Human Organs and Biological Materials: Advertisements involving the sale or trade of human organs, blood, or bodily fluids.
  • Hazardous Materials: Advertisements promoting harmful chemicals or dangerous substances of any kind.

4. Fraud, Scams, and Consumer Deception

  • Financial and Investment Fraud: Get-rich-quick schemes, false promises of guaranteed returns, fake loans, advance-fee scams, and money laundering schemes.
  • Online Gambling and Betting: Any form of online gambling, sports betting, casino games, or lotteries involving financial transactions.
  • Identity Fraud and Forgery: Advertisements for fake government grants, fraudulent charities, counterfeit passports or visas, fake academic certificates, counterfeit currency, or forged vouchers.
  • Superstition and Unrealistic Claims: Advertisements promoting witchcraft, magical powers, supernatural methods of changing one's destiny, or promises of financial gain through mystical objects such as magical rings or talismans.
  • Stolen Data and Fraudulent Activities: Advertisements promoting stolen credit card information (carding), the sale of personally identifiable information (PII), leaked examination papers, or fake product reviews.

5. Misleading Health and Medical Claims

  • Unrealistic Weight-Loss Guarantees: Advertisements promising unrealistic weight loss within a specific period or promoting "magic pills" that exploit or encourage body image insecurities.
  • False Medical Treatments: Advertisements making unscientific, unverified, or misleading claims regarding medical treatments or healthcare services.

Rights of the Authority

Asia Post Media reserves the full right to verify the authenticity, quality, and legitimacy of any advertisement submitted for publication. If an advertisement is found to be inconsistent with this policy, contrary to the public interest, or potentially harmful to consumers, Asia Post reserves the absolute right to reject, suspend, remove, or discontinue the advertisement at any stage—before or after publication—without prior notice.