
ASIA POST—সত্যের সন্ধানে, নির্ভুলতার প্রতিশ্রুতিতে, আপসহীন সাংবাদিকতার প্রতিশ্রুতিশীল একটি নাম। দ্রুত বিকাশমান বাংলাদেশভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম হিসেবে আত্মপ্রকাশের কয়েকদিনের মধ্যেই আলোচনায় উঠে এসেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার সবচেয়ে নির্ভরযোগ্য, সাহসী এবং দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে চাই আমরা। NEVER COMPROMISE—এ মূলমন্ত্রকে ধারণ করে এশিয়া পোস্ট সত্য উদঘাটনে আপসহীন থেকে প্রতিটি সংবাদে গভীরতা, নির্ভুলতা ও প্রাসঙ্গিকতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলার পাশাপাশি ইংরেজিতেও আমাদের কনটেন্ট পড়ার সুযোগ রয়েছে। ওয়েবসাইটের পাশাপাশি আমরা ব্যাপকভাবে সক্রিয় রয়েছি ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে।
সাংবাদিকতার মূল শক্তি সত্য, স্বচ্ছতা এবং জবাবদিহিতা—এমন দৃষ্টিভঙ্গি নিয়েই এশিয়া পোস্টের পথচলা। টালমাটাল বিশ্বে পরিবর্তনশীল দেশীয় প্রেক্ষাপটে, বিশেষ করে সমসাময়িক চ্যালেঞ্জিং সময়ে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম হতে চাই, যেখানে পাঠক নিঃসঙ্কোচে-নির্দ্বিধায় নির্ভুল তথ্য পাবেন, মতামত গঠন করতে পারবেন এবং আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিষয়ে গভীরভাবে জানতে পারবেন।
শুরু থেকেই বড় মাত্রার অনুসন্ধানে জোর দিলেও এশিয়া পোস্ট কেবল অনুসন্ধানী প্রতিবেদনেই সীমাবদ্ধ নয়; বরং জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, সমাজ, প্রযুক্তি, সংস্কৃতি, খেলাধুলা, বিশ্লেষণধর্মী প্রতিবেদন, মতামত ও পর্যালোচনাসহ বহুমাত্রিক কনটেন্ট প্রতিনিয়ত প্রকাশ ও প্রচার করে চলেছি আমরা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে আমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক খবর তুলে ধরছি। দেশের প্রতিটি জেলায় মাঠপর্যায়ে সক্রিয় প্রতিনিধিদের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রতিনিধিরাও বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরতে ভূমিকা রাখছেন। বাংলাদেশভিত্তিক সংবাদমাধ্যম হলেও আন্তর্জাতিক অঙ্গণে বিশেষ করে এশিয়া ও দক্ষিণ এশিয়াকেন্দ্রিক পাঠকদের কাছেও নিজেদের নিয়ে যেতে চাই আমরা।
ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে এশিয়া পোস্ট প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায়ও গুরুত্ব দিচ্ছে। দ্রুত সংবাদ পরিবেশন, মাল্টিমিডিয়া স্টোরিটেলিং ও ডেটা ভিজ্যুয়ালাইজেশন এবং সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশনের মাধ্যমে পাঠকের কাছে আমরা খবর পৌঁছে দিচ্ছি আরও সহজ, আকর্ষণীয় ও কার্যকরভাবে।
অভিজ্ঞ, পেশাদার এবং প্রযুক্তিবান্ধব একদল তরুণ সংবাদকর্মীর সমন্বয়ে এগিয়ে চলেছে এশিয়া পোস্ট। আধুনিক ডিজিটাল টুলস, ডেটা-নির্ভর সাংবাদিকতা এবং মাল্টিমিডিয়া কনটেন্ট ব্যবহারের মাধ্যমে সংবাদ পরিবেশনকে আরও কার্যকর, গ্রহণযোগ্য, নির্ভযোগ্য এবং আকর্ষণীয় করে তুলতে প্রতিনিয়ত পরীক্ষা-নীরিক্ষা করে চলেছি আমরা।
সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার সুপরিচিত ও নির্ভরযোগ্য নাম পলাশ মাহমুদ। তাঁর নেতৃত্বে এশিয়া পোস্ট একটি সুসংগঠিত সম্পাদকীয় কাঠামোর মাধ্যমে নির্ভুল ও মানসম্পন্ন সাংবাদিকতা চর্চা করে যাচ্ছে।
এশিয়া পোস্ট সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাসী। রাজনৈতিক বা আদর্শিক পক্ষপাত থেকে দূরে থেকে সত্য, যুক্তি এবং তথ্যভিত্তিক প্রতিবেদনে গুরুত্ব দেই আমরা। বাহ্যিক চাপ বা স্বার্থের প্রভাব সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে আমাদের প্রভাবিত করে না, বরং পাঠকের আস্থা ও তথ্যের সত্যতাই আমাদের একমাত্র বিবেচ্য বিষয়।
ভুয়া ও অপতথ্য এবং বিভ্রান্তিকর কনটেন্টের ছড়াছড়ির মধ্যে এশিয়া পোস্ট বিশেষ গুরুত্ব দিচ্ছে তথ্য যাচাইয়ে। আমাদের রয়েছে একটি দক্ষ ও নিবেদিত ফ্যাক্ট-ফাইন্ডিং টিম, যারা প্রতিটি সংবাদ একাধিক উৎস ও প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে। সঠিক, নির্ভুল ও প্রাসঙ্গিক তথ্য পাঠকের সামনে তুলে ধরতে প্রকাশের আগে প্রতিটি খবর কঠোর সম্পাদকীয় যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যায়।
কেবল নিজেদের সংবাদ প্রচারের আগে ফ্যাক্ট যাচাই করা হয়—বিষয়টি এমন নয়। এশিয়া পোস্টের ফ্যাক্ট ফাইন্ডিং টিম জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত বিভিন্ন ঘটনার বিষয়েও নিয়মিত খোঁজ-খবর নিয়ে থাকে।
এশিয়া পোস্ট দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও একটি শক্তিশালী সংবাদমাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। বিশেষ করে এশিয়া মহাদেশভুক্ত দেশগুলোতে প্রথম শ্রেণির একটি সংবাদমাধ্যম হতে চাই আমরা। ভবিষ্যতে আরও বিস্তৃত প্রতিনিধি নেটওয়ার্ক, উন্নত প্রযুক্তি ব্যবহার এবং মানসম্পন্ন কনটেন্টের মাধ্যমে একটি আন্তর্জাতিক মানের ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিণত হওয়াই আমাদের লক্ষ্য।
Asia Post is a promising name in uncompromising journalism—committed to truth and accuracy. As a rapidly growing Bangladesh-based online news platform, it has gained attention within just a few days of its launch. We aim to establish ourselves as the most reliable, bold, and responsible platform for investigative journalism in Bangladesh.
Guided by our core principle—“Never Compromise”—Asia Post remains steadfast in uncovering the truth, ensuring depth, accuracy, and relevance in every piece of news we publish. Our content is available in both Bangla and English. Alongside our website, we are also highly active on platforms like Facebook and YouTube.
Asia Post is driven by the belief that the true strength of journalism lies in truth, transparency, and accountability. In a rapidly changing world and a dynamic national context—especially in challenging times—our primary goal is to build an independent and responsible media platform. We strive to become a space where readers can confidently access accurate information, form informed opinions, and gain deeper insights into important and widely discussed issues.
While we emphasize large-scale investigative reporting from the very beginning, Asia Post is not limited to it. We regularly publish a wide range of content, including national and international news, politics, economy, society, technology, culture, sports, in-depth analysis, opinions, and reviews.
With a network that extends from remote areas of the country to the global stage, we continuously bring forward important and relevant news. Our field-level correspondents are active in every district of Bangladesh, while our international representatives contribute to global coverage.
Although we are a Bangladesh-based media outlet, we aim to reach audiences internationally—especially across Asia and South Asia. Keeping pace with the digital age, Asia Post prioritizes technology-driven journalism. Through fast news delivery, multimedia storytelling, data visualization, and social media integration, we present news in a more accessible, engaging, and effective way.
Asia Post is driven by a team of experienced, professional, and tech-savvy young journalists. We continuously experiment with modern digital tools, data-driven journalism, and multimedia content to make news delivery more effective, credible, reliable, and engaging.
The Editor of Asia Post is Palash Mahmud, a well-known and trusted name in Bangladesh’s digital journalism. Under his leadership, Asia Post operates through a well-structured editorial system to ensure accurate and high-quality journalism.
Asia Post believes in completely independent and impartial journalism. We prioritize truth, logic, and evidence-based reporting, free from political or ideological bias. External pressure or vested interests do not influence our editorial decisions—our only commitment is to the trust of our readers and the authenticity of information.
In an age of widespread misinformation and misleading content, Asia Post places special importance on fact-checking. We have a skilled and dedicated fact-finding team that verifies every news item through multiple sources and processes.
Before publication, each report undergoes strict editorial review to ensure that only accurate, reliable, and relevant information reaches our readers.
Our commitment to verification goes beyond our own reporting. The Asia Post fact-finding team also actively investigates widely discussed national and international issues on a regular basis.
Asia Post aims to establish itself as a strong international media platform beyond the borders of Bangladesh. We aspire to become a leading news outlet, especially across Asia.
Our future goal is to transform ourselves into a globally recognized digital media platform through an expanded network of correspondents, advanced use of technology, and consistent publication of high-quality content.