এশিয়া পোস্ট: কোড অব এথিক্স

'এশিয়া পোস্ট' বিশ্বাস করে যে, জনসচেতনতাই হলো ন্যায়বিচারের অগ্রদূত এবং গণতন্ত্রের ভিত্তি। এ জন্য এশিয়া পোস্ট সোসাইটি অব প্রফেশনাল জার্নালিস্টস (SPJ)-এর নীতিমালা অনুসরণ করে এবং নৈতিক সাংবাদিকতার মূল ভিত্তি হিসেবে মেনে চলে। আমাদের প্রতিটি সংবাদকর্মী সঠিক, ন্যায্য, পুঙ্খানুপুঙ্খ, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সোসাইটি অব প্রফেশনাল জার্নালিস্টস নির্ধারিত এই চারটি মৌলিক নীতিমালা 'এশিয়া পোস্ট'-এর সাংবাদিকতার মূল ভিত্তি।

সত্য অনুসন্ধান ও প্রতিবেদন

নৈতিক সাংবাদিকতা অবশ্যই নির্ভুল ও নিরপেক্ষ হতে হবে। তথ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি এবং বিশ্লেষণের ক্ষেত্রে সাংবাদিকদের সৎ ও সাহসী হতে হবে।

সাংবাদিকদের যা করণীয়:

  • তাদের কাজের নির্ভুলতার দায়িত্ব নিতে হবে। কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই করতে হবে এবং সম্ভব হলে মূল উৎস ব্যবহার করতে হবে।
  • মনে রাখতে হবে যে, খবরের গতি বা ফরম্যাট কখনোই ভুল তথ্যের অজুহাত হতে পারে না।
  • তথ্যের প্রেক্ষাপট তুলে ধরতে হবে। কোনো সংবাদ প্রচার বা সারাংশ তৈরি করার সময় যেন তা ভুলভাবে উপস্থাপন বা অতিসরলীকরণ না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।
  • সংবাদের জীবনকালজুড়ে তথ্য সংগ্রহ, হালনাগাদ ও সংশোধন করতে হবে।
  • প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, তবে একবার কথা দিলে তা অবশ্যই রক্ষা করতে হবে।
  • তথ্যের উৎস স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। কোনো তথ্যের নির্ভরযোগ্যতা ও উৎসের উদ্দেশ্য বোঝার জন্য জনগণের যতটুকু সম্ভব তথ্য জানার অধিকার রয়েছে।
  • নাম প্রকাশে অনিচ্ছুক উৎসের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার আগে তাদের উদ্দেশ্য বিবেচনা করতে হবে। কেবল তাদের ক্ষেত্রেই এই সুবিধা রাখা উচিত যারা বিপদ, প্রতিহিংসা বা অন্য কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং যাদের তথ্য অন্য কোনো উপায়ে পাওয়া সম্ভব নয়। কেন পরিচয় গোপন রাখা হয়েছে, তা ব্যাখ্যা করতে হবে।
  • প্রতিবেদনের বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমালোচনা বা অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দিতে হবে।
  • তথ্য সংগ্রহের জন্য আন্ডারকাভার বা গোপনে তথ্য সংগ্রহের পদ্ধতি পরিহার করতে হবে, যতক্ষণ না প্রথাগত ও উন্মুক্ত পদ্ধতিতে জনগুরুত্বপূর্ণ তথ্য পাওয়া অসম্ভব হয়ে পড়ে।
  • ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় আনতে সর্বদা সতর্ক ও সাহসী হতে হবে। কণ্ঠহীন মানুষের হয়ে আওয়াজ তুলতে হবে।
  • এমনকি নিজেদের অপছন্দের মতামতের ক্ষেত্রেও উন্মুক্ত ও শালীন বিতর্কে সহায়তা করতে হবে।
  • সরকারি বিষয় ও প্রশাসনের ওপর নজরদারি করার বিশেষ দায়িত্ব পালন করতে হবে। জনস্বার্থ-সংশ্লিষ্ট কার্যক্রম যেন উন্মুক্ত থাকে এবং সরকারি রেকর্ড যেন সবার জন্য সহজলভ্য হয়, তা নিশ্চিত করতে হবে।
  • প্রাসঙ্গিক ও যৌক্তিক হলে মূল উৎস বা উপাদানের অ্যাক্সেস প্রদান করতে হবে।
  • মানবিক অভিজ্ঞতার বৈচিত্র্য ও ব্যাপকতা সাহসের সঙ্গে তুলে ধরতে হবে। এমন উৎস খুঁজতে হবে যাদের কথা সচরাচর শোনা যায় না।
  • স্টেরিওটাইপিং বা গণ্ডিবদ্ধ ধারণা এড়িয়ে চলতে হবে। সাংবাদিকের নিজস্ব মূল্যবোধ ও অভিজ্ঞতা কীভাবে তাদের প্রতিবেদনে প্রভাব ফেলছে, তা যাচাই করতে হবে।
  • মতামত বা প্রচারণামূলক সংবাদ স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে।
  • কখনোই চৌর্যবৃত্তি করা যাবে না। সর্বদা তথ্যের উৎস স্বীকার করতে হবে।

ক্ষতি হ্রাস করা

নৈতিক সাংবাদিকতা উৎস, সংবাদ সংশ্লিষ্ট ব্যক্তি, সহকর্মী এবং জনসাধারণকে সম্মানজনক মানুষ হিসেবে বিবেচনা করে।

সাংবাদিকদের যা করণীয়:

  • তথ্যের জন্য জনগণের চাহিদাকে সম্ভাব্য ক্ষতি বা অস্বস্তির বিপরীতে ভারসাম্যপূর্ণ করতে হবে। সংবাদ সংগ্রহের আকাঙ্ক্ষা মানেই ঔদ্ধত্য বা অযৌক্তিক অনুপ্রবেশের লাইসেন্স নয়।
  • সংবাদের কারণে যারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তাদের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। শিশু, যৌন অপরাধের শিকার ব্যক্তি বা যারা সম্মতি দিতে অক্ষম, তাদের সঙ্গে কাজ করার সময় বাড়তি সংবেদনশীলতা অবলম্বন করতে হবে। দৃষ্টিভঙ্গি ও আচরণের ক্ষেত্রে সাংস্কৃতিক পার্থক্য বিবেচনা করতে হবে।
  • তথ্য পাওয়ার আইনি অধিকার এবং তা প্রকাশ বা প্রচার করার নৈতিক যুক্তির মধ্যে পার্থক্য বুঝতে হবে।
  • মনে রাখতে হবে যে, ক্ষমতা বা মনোযোগপ্রত্যাশী ব্যক্তিদের তুলনায় সাধারণ মানুষের নিজেদের তথ্য নিয়ন্ত্রণের অধিকার বেশি। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা প্রচারের ফলাফল ভালোভাবে খতিয়ে দেখতে হবে।
  • মানুষের আদিম কৌতূহল মেটানো থেকে বিরত থাকতে হবে, এমনকি অন্যরা তা করলেও।
  • সন্দেহভাজন ব্যক্তির সুষ্ঠু বিচারের অধিকার এবং জনগণের জানার অধিকারের মধ্যে ভারসাম্য রাখতে হবে। আইনি অভিযোগ আসার আগেই সন্দেহভাজনদের পরিচয় প্রকাশ করার প্রভাবগুলো বিবেচনা করতে হবে।
  • প্রকাশনার দীর্ঘমেয়াদি প্রভাব ও স্থায়িত্বের কথা চিন্তা করতে হবে। প্রয়োজন অনুযায়ী আপডেট ও আরও সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে।

স্বাধীনভাবে কাজ করা

নৈতিক সাংবাদিকতার প্রধান ও সর্বোচ্চ বাধ্যবাধকতা হলো জনগণের সেবা করা।

সাংবাদিকদের যা করণীয়:

  • স্বার্থের সংঘাত এড়াতে হবে—হোক তা বাস্তব বা দৃশ্যমান। অনিবার্য সংঘাতের বিষয়টি প্রকাশ করতে হবে।
  • উপহার, সুবিধা, ফি, বিনামূল্যে ভ্রমণ বা বিশেষ সুবিধা প্রত্যাখ্যান করতে হবে। রাজনীতি বা এমন কোনো বাইরের কর্মকাণ্ডে জড়ানো যাবে না যা সাংবাদিকের সততা, নিরপেক্ষতা বা বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করতে পারে।
  • সুবিধা বা অর্থের বিনিময়ে তথ্য দিতে চাওয়া ব্যক্তিদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, সংবাদ সংগ্রহের জন্য অর্থ প্রদান করা যাবে না। বাইরের উৎস থেকে প্রাপ্ত বিষয়বস্তু, তা অর্থ দিয়ে হোক বা না হোক, স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে।
  • বিজ্ঞাপনদাতা, অনুদানকারী বা অন্য কোনো বিশেষ স্বার্থগোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়া যাবে না এবং সংবাদ পরিবেশনকে প্রভাবিত করার কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক চাপ সহ্য করা যাবে না।
  • সংবাদ ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য বজায় রাখতে হবে এবং সংবাদ ও বিজ্ঞাপনের মিশ্রণ বা হাইব্রিড কনটেন্ট পরিহার করতে হবে। স্পনসর করা কনটেন্ট স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

জবাবদিহি ও স্বচ্ছতা

নৈতিক সাংবাদিকতা মানে হলো নিজের কাজের দায়িত্ব নেওয়া এবং জনগণের কাছে নিজের সিদ্ধান্তগুলো ব্যাখ্যা করা।

সাংবাদিকদের যা করণীয়:

  • নৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়াগুলো দর্শকদের কাছে ব্যাখ্যা করতে হবে। সাংবাদিকতার চর্চা, সংবাদ কাভারেজ এবং বিষয়বস্তু নিয়ে জনগণের সঙ্গে গঠনমূলক সংলাপকে উৎসাহিত করতে হবে।
  • নির্ভুলতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনগণের প্রশ্নের দ্রুত জবাব দিতে হবে।
  • ভুল স্বীকার করতে হবে এবং তা দ্রুত ও গুরুত্বের সঙ্গে সংশোধন করতে হবে। ভুল সংশোধন বা ব্যাখ্যা যত্নসহকারে ও স্পষ্টভাবে প্রকাশ করতে হবে।
  • সাংবাদিকতা পেশায় যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড, এমনকি নিজেদের প্রতিষ্ঠানের ভেতরের অনিয়মও উন্মোচন করতে হবে।
  • অন্যদের কাছ থেকে যে উচ্চ মানদণ্ড আশা করা হয়, তা নিজেদের কাজের ক্ষেত্রেও মেনে চলতে হবে।

Asia Post: Code of Ethics

Asia Post believes that an informed public is the foundation of justice and democracy. To uphold this principle, Asia Post follows the Code of Ethics of the Society of Professional Journalists (SPJ) and adopts it as the ethical foundation of its journalism. Every member of our newsroom is committed to carrying out their responsibilities with honesty, transparency, and impartiality. The following four core principles established by the Society of Professional Journalists form the cornerstone of journalism at Asia Post.

Seek Truth and Report It

Ethical journalism should be accurate and fair. Journalists must be honest and courageous in gathering, reporting, and interpreting information.

Journalists should:

  • Take responsibility for the accuracy of their work. Verify information before publication and, whenever possible, rely on original sources.
  • Remember that neither speed nor format should ever be an excuse for publishing inaccurate information.
  • Provide context for news. Take special care not to oversimplify, misrepresent, or distort information when reporting or summarizing stories.
  • Gather, update, and correct information throughout the entire life cycle of a news story.
  • Exercise caution when making promises, and once made, honor those commitments.
  • Clearly identify sources. The public has the right to as much information as possible to assess the reliability and motivations of sources.
  • Carefully consider the motives of sources before promising anonymity. Reserve anonymity only for those who may face danger, retaliation, or other harm and whose information cannot be obtained by other means. Explain why anonymity has been granted.
  • Give subjects of news coverage the opportunity to respond to criticism or allegations made against them.
  • Avoid undercover or other covert methods of gathering information unless traditional, open methods cannot obtain information of significant public interest.
  • Be vigilant and courageous in holding those in power accountable. Give voice to those who have little or no voice.
  • Support the open and respectful exchange of views, including opinions with which they personally disagree.
  • Fulfill the special responsibility of monitoring public affairs and government. Ensure that matters of public interest remain open to public scrutiny and that public records are accessible.
  • Provide access to original source material whenever it is relevant and appropriate.
  • Boldly represent the diversity and breadth of the human experience. Seek out sources whose voices are seldom heard.
  • Avoid stereotyping. Examine how personal values and experiences may influence reporting.
  • Clearly distinguish news reporting from opinion, commentary, or advocacy.
  • Never plagiarize. Always acknowledge and attribute sources appropriately.

Minimize Harm

Ethical journalism treats sources, subjects, colleagues, and members of the public as human beings deserving of respect.

Journalists should:

  • Balance the public's need for information against the potential harm or discomfort that publication may cause. The pursuit of news is not a license for arrogance or unwarranted intrusion.
  • Show compassion for those who may be affected by news coverage. Exercise heightened sensitivity when dealing with children, victims of sexual crimes, or individuals who are unable to give informed consent. Respect cultural differences in approach and behavior.
  • Recognize the difference between the legal right to obtain information and the ethical justification for publishing or broadcasting it.
  • Understand that private individuals have a greater right to control information about themselves than public figures or those seeking power, influence, or public attention. Carefully weigh the consequences before publishing personal information.
  • Avoid pandering to lurid curiosity, even if others choose to do so.
  • Balance a suspect's right to a fair trial with the public's right to know. Carefully consider the consequences of identifying criminal suspects before formal legal charges are filed.
  • Consider the long-term permanence and impact of publication. Update stories and provide more complete information whenever appropriate.

Act Independently

The highest and primary obligation of ethical journalism is to serve the public independently.

Journalists should:

  • Avoid conflicts of interest, whether real or perceived. Disclose unavoidable conflicts whenever they arise.
  • Decline gifts, favors, fees, free travel, or special treatment. Avoid political involvement or any outside activity that may compromise journalistic integrity, impartiality, or credibility.
  • Be cautious of those offering information in exchange for money or favors. Never pay for news or information. Clearly identify content obtained from outside sources, whether paid for or otherwise provided.
  • Refuse to give preferential treatment to advertisers, donors, or any special interest groups, and resist both internal and external pressure that seeks to influence editorial decisions.
  • Maintain a clear separation between news and advertising. Avoid blending editorial content with advertising or hybrid content. Clearly label all sponsored content.

Be Accountable and Transparent

Ethical journalism means taking responsibility for one's work and explaining editorial decisions to the public.

Journalists should:

  • Explain ethical decisions and journalistic processes to the audience. Encourage constructive public dialogue about journalism, news coverage, and editorial content.
  • Respond promptly to public questions regarding accuracy, fairness, and transparency.
  • Acknowledge mistakes and correct them promptly and prominently. Publish corrections or clarifications carefully and clearly.
  • Expose unethical conduct in journalism, including misconduct within their own organization.
  • Hold themselves to the same high standards that they expect of others.