logo
Shorts Banner

গুরুত্বপূর্ণ সংবাদের ‌‘সংক্ষেপ’

চাঁদাবাজ ও সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে: চরমোনাই পীর
চাঁদাবাজ ও সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ সামাজিক অনাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক অনাচার দূর করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী, দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই: আইজিপি
মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোরভাবে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই; অপরাধীর একমাত্র পরিচয় সে একজন অপরাধী।
মাদক ও বাল্যবিয়ে নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই মিলবে পুরস্কার
মাদকদ্রব্যের অপব্যবহার ও বাল্যবিবাহ প্রতিরোধে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এসব বিষয়ে ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।
ইতালির কথা বলে নিয়ে যেত অন্য দেশে, বাধ্য করত দেহব্যবসায়: এসআরবি
ইতালিতে ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ থেকে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো লাখ লাখ টাকা। কিন্তু তাদের নিয়ে যাওয়া হতো শ্রীলঙ্কা, মিসর বা অন্য কোনো দেশে। সেখানে আটকে রেখে করা হতো অকথ্য নির্যাতন, বাধ্য করা হতো দেহব্যবসায়। অবশেষে আন্তর্জাতিক এই মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা মোহাম্মদ আরজু রহমানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।
‘অসমাপ্ত আত্মজীবনী’ কেনার কথা বলে হট্টগোল, পুলিশি হস্তক্ষেপে নিষ্পত্তি
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির অভিযোগকে কেন্দ্র করে রাজধানীর বাংলাবাজারে প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিক্রয়কেন্দ্রে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানটির দুই কর্মীকে ধরে পুলিশ ফাঁড়িতে নেওয়া হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, রয়ে গেছে তার চরিত্র: গয়েশ্বর
গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদের নেতৃত্বের পতন হলেও তাদের চরিত্র ধারণকারী অনেকেই এখনো বাংলাদেশে রয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই : ডা. জাহেদ উর রহমান
দেশে এলপিজির কোনো সংকট নেই। তবে পর্যাপ্ত মজুত থাকার পরও কোথাও কোথাও দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, এ বিষয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে। উভয় দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে।
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা দেওয়া হবে: মীর শাহে আলম
জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তাকে শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হবে। আবু সাঈদ আমাদের প্রেরণা, আবু সাঈদ আমাদের শক্তির উৎস।
সাইবার সুরক্ষা আইন কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ কোনোভাবেই নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এই আইনের অপপ্রয়োগের শিকার না হয়, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে বলেন তিনি।