একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন : তাসনিম জারা

সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন, এমন মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা।
মঙ্গলবার (২৪ জুন) ফেসবুকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
বলেন, ‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন, যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন।’
তিনি আরও লেখেন, ‘রাজনৈতিক পদ বা আসন সাময়িক বিষয় হলেও আদর্শই একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ।’
তার ভাষায়, ‘একটি আসন যেমন এক দিনে দেওয়া যায়, তেমনই এক দিনে কেড়েও নেওয়া যায়। কিন্তু আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না, আর কেউ কেড়েও নিতে পারে না।’
তিনি আরও বলেন, ‘মানুষ নিজেই যদি নিজের আদর্শ থেকে সরে না যায়, তাহলে তা কেউ কেড়ে নিতে পারে না। যদি না নিজেই তা হাতছাড়া করেন।’
যদিও তাসনিম জারা কাকে উদ্দেশ করে এসব মন্তব্য করেছেন, সে বিষয়ে কোনো নাম উল্লেখ করেননি।




