logo

পহেলা বৈশাখে মোহাম্মদপুরে অন্তঃসত্ত্বা নারীকে যৌন নির্যাতন দাবিতে ছড়াচ্ছে ভারতের ভিডিও

পহেলা বৈশাখে মোহাম্মদপুরে অন্তঃসত্ত্বা নারীকে যৌন নির্যাতন দাবিতে ছড়াচ্ছে ভারতের ভিডিও

‘দেশ আজ কোথায়? পহেলা বৈশাখে মোহাম্মদপুরে এভাবেই এক গর্ভবতী  মহিলাকে যৌ'''ন নির্যা''তন করে এক যুবক। আহ, আজ সাধারণ মানুষের আমাদের বোনদের নিরাপত্তা কোথায়?’’ এ ধরনের ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। ঘটনাটি আসলে ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরের। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশকিছু পেজ এবং প্রোফাইল থেকে দাবিটি ছড়ানো হয়েছে। এতে সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, পহেলা বৈশাখে ঢাকার  মোহাম্মদপুরে অন্তঃসত্ত্বা মহিলাকে যৌ''ন নির্যা'তনের ভিডিও এর্টি। ভিডিওটি জুনিয়র ইয়ামিন সম্রাট নামে আওয়ামী লীগ সমর্থকের প্রোফাইল থেকে দেড় লাখের কাছাকাছি ভিউ হতে দেখা গেছে। এ ছাড়া পোস্টটিতে ১ হাজার ৫ শতাধিক প্রতিক্রিয়ার পাশাপাশি শতাধিকবার শেয়ার হতে দেখা গেছে। 

তবে ভিডিওটির কিছৃু ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটির সঙ্গে হুবহু মিল পাওয়া যায় এমন ভিডিও এবং সংবাদ প্রকাশিত হয়েছে। ‘রিপাবলিক ভারত’ নামে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জয়পুরের শহরের মালভ্য নগর নামে একটি এলাকায় ঘটেছে। ঘটনায় অভিযুক্ত যুবকের রাজ গুর্জার মধ্যপ্রদেশের বাসিন্দা। এঘটনায় দায়িত্বে অবহেলার জন্য একজন এএসআই এবং প্রধান কনস্ট্যাবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

এ ছাড়া দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে টাইমস অব ইন্ডিয়ার একটি সংবাদ পাওয়া যায়। এতে জানানো হয়, গত ২৫ মার্চ, ২০২৬ সন্ধ্যায় রাজস্থানের জয়পুরের মালব্য নগরে  এক অন্তঃসত্ত্বা নারী শ্লীলতাহানির শিকার হন। যেখানে অভিযুক্ত পেছন থেকে জাপটে ধরে এবং পাথর দেখিয়ে পালিয়ে যায়। 

অর্থাৎ, ‘পহেলা বৈশাখে মোহাম্মদপুরে গর্ভবতী মহিলাকে যৌ'ন নির্যাতন’’ দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। মূলত ভারতের রাজস্থানের জয়পুরের ঘটনার ভিডিওটি বাংলাদেশের দাবিতে মিথ্যা প্রচার করা হচ্ছে।