Advertisement

‘সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে ফাঁসিতে ঝুলাবো’ এমন কথা বলেননি পাটওয়ারী

এশিয়া পোস্ট ডেস্ক
‘সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে ফাঁসিতে ঝুলাবো’ এমন কথা বলেননি পাটওয়ারী
‘সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে ফাঁসিতে ঝুলাবো’ এমন কথা বলেননি পাটওয়ারী। ছবি : ফেসবুক

‘তারেক রহমান যদি হাসিনার ফাঁসি কার্যকর না করে তাহলে আমরা বিএনপি সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে ফাঁসিতে ঝুলাবো।’ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এমন বক্তব্য দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

Advertisement

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, কামাল হাসান নামে একটি প্রোফাইল থেকে বিভিন্ন গ্রুপে ছবিটি পোস্ট করা হয়েছে। পোস্টগুলোতে নেটিজেনদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করে দেখা গেছে, দাবিটি সত্য মনে করে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।

তবে বক্তব্যটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্টিত কোনো সংবাদমাধ্যমে নাসির উদ্দিন পাটওয়ারীর এ ধরনের বক্তব্য সম্বলিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভ্যারিফায়েড ফেসবুক প্রোফাইলেও এ ধরনের কোনো পোস্ট বা বক্তব্য পাওয়া যায়নি।

অর্থাৎ, ‘তারেক রহমান যদি হাসিনার ফাঁসি কার্যকর না করে তাহলে আমরা বিএনপি সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে ফাঁসিতে ঝুলাবো।’ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এমন কোনো বক্তব্য দেননি। তার বক্তব্য দাবিতে বানোয়াট মন্তব্য প্রচার করা হচ্ছে এতে।

বিষয় :