Advertisement

‍শেখ হাসিনার ফেরা নিয়ে ভারতীয় হাইকমিশনারের নামে বানোয়াট মন্তব্য প্রচার

এশিয়া পোস্ট ডেস্ক
‍শেখ হাসিনার ফেরা নিয়ে ভারতীয় হাইকমিশনারের নামে বানোয়াট মন্তব্য প্রচার
ভারতীয় হাইকমিশনারের নামে বানোয়াট মন্তব্য প্রচার। ছবি : ফেসবুক

‘শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন আই এম ভেরি ভেরি কনফিডেন্ট’ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এশিয়া পোস্ট যাচাই করে তিনি এমন বক্তব্য দিয়েছেন তার প্রমাণ পায়নি।

Advertisement

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, দৈনিক প্রথম সংবাদ নামে একটি পেজ থেকে ছবিটি প্রথম পোস্ট করা হয়। একে নীচের অংশে দীনেশ ত্রিবেদী এবং গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে উপরের অংশে আলোচিত দাবিটি বসানো হয়েছে। ছবিটি আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ এবং পেজে ব্যাপকভাবে প্রচার হতে দেখা গেছে। এ সম্পর্কিত পোস্ট গুলোতে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে নেটিজেনদের অনেককে।

বক্তব্যটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ কিংবা ভারতীয় কোনো সংবাদমাধ্যমে তার এমন বক্তব্য সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে সম্প্রতি (১০ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ ধরনের একটি বক্তব্য দিতে দেখা যায়। এসময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, “I am very confident, very, very confident.”। তবে এতে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরত দেওয়া সম্পর্কে কোনো বক্তব্য দেননি।

অর্থাৎ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন আই এম ভেরি ভেরি কনফিডেন্ট’ এধরনের কোনো মন্তব্য করেননি। মূলত বাংলাদেশ ভারতের মধ্যে বিভিন্ন সমস্য সমাধানের বিষয়ে তিনি এমন বক্তব্য দিয়েছেন, যা বিকৃত করে আওয়ামীপন্থী বিভিন্ন প্রোফাইল থেকে প্রচার করা হচ্ছে।

বিষয় :