ইরানি ড্রোন হামলায় নেতানিয়াহুর মৃত্যুর দাবিটি ভুয়া

‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরানি ড্রোন হামলায় মৃত্যু হয়েছে, খবরটি নিশ্চিত করেছে ইরানের কিছু গণমাধ্যম এবং আল জাজিরা!’ এমন দাবিতে নেতানিয়াহুর ছবি ব্যবহার করে বেশ কিছু পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। এ ধরনের কয়েকটি পোস্ট দেখুন এখানে এখানে এখানে এবং এখানে
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
ছড়িয়ে পড়া পোস্টগুলোতে কাতারভিত্তিক আল-জাজিরা এবং ইরানের বাইরে থেকে পরিচালিত ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ও ইরান নিউজ ইত্যাদি সূত্রে দাবিটি ছড়ানো হচ্ছে। ড্রোন হামলা, মিসাইল হামলার আঘাতে তার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয় এতে।
সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে দাবিটির পক্ষে যায় এমন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত দাবিগুলোতে আল-জাজিরাকে সূত্র হিসেবে উল্লেখ করা হলেও এ ধরনের কোনো দাবি আল-জাজিরায় পাওয়া যায়নি। আবার ইরানের মিসাইল বা ড্রোন হামলায় নিহত হওয়ার কথা বলা হলেও ইরানের সরকারি বা সামরিক বাহীনির দিক থেকে এ ধরনের কোনো দাবি করা হয়নি।
সুতরাং ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তার বাসভবনে ইরানি ড্রোন হামলায় মৃত্যু হয়েছে দাবিটি ভুয়া। আল-জাজিরাতেও এ ধরনের কোনো সংবাদ পাওয়ানি। অন্যান্য সূত্রগুলোতে তথ্য-প্রমাণ ছাড়া শুধু দাবিটি ছড়ানো হয়েছে।