logo
Advertisement

ভাড়া চাওয়ায় এনসিপি নেত্রীর অত্যাচার দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার

এশিয়া পোস্ট ডেস্ক
ভাড়া চাওয়ায় এনসিপি নেত্রীর অত্যাচার দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার
দুর্ঘটনার জেরে সিএনজি চালককে মারধরের ভিডিও এনসিপি নেত্রী অত্যাচার দাবিতে প্রচার। ছবি : ফেসবুক পোস্ট

‘ঢাকা ভাটারা থানার এনসিপির নেত্রীর হাতে ন্যায্য ভাড়া চাওয়াকে কেন্দ্র করে অত্যাচারের শিকার হলেন বাবার বয়সী এক অসহায় সিএনজি ড্রাইভার।’ এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং দুর্ঘটনার জেরে ক্ষুব্ধ যাত্রী কতৃক চালককে মারধরের ঘটনাকে এনসিপি নেত্রীর অত্যাচার হিসেবে প্রচার করা হচ্ছে।

Advertisement

প্রচারিত ভিডিওটির একাধিক গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স সার্চ করে সংবাদমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেলে এ সম্পর্কিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে জানানো হয়, এ সময় ইবনে সিনা হাসপাতাল থেকে নিজের রিপোর্ট আনতে যাচ্ছিলেন ওই নারী। সিএনজিতে তার সঙ্গে ছিলেন বোন ও এক বন্ধু। পথে হঠাৎ পাশের একটি সিএনজি এসে তাদের ধাক্কা দেয়। এতে চোখে আঘাত লাগে ওই নারীর। এই ঘটনার জের ধরে

অন্যদিকে, প্রতিবেদনটিতে ঘটনার বিষয়ে সিএনজি চালককে বলতে দেখা যায়, “পাশাপাশি একটি অটো ছিলো। অটোর জন্য আমি ব্রেকটা করতে পারি নাই। ব্রেক করছি একটু ব্রেকে কাজ করেনি। পরে অই গাড়িটার সাথে লেগে গেছে।”

অর্থাৎ, ঘটনাটি ভাড়া সম্পর্কিত কোনো বাকবিতাণ্ডাকে কেন্দ্র করে নয় বরং দূর্ঘটনার জেরে ক্ষুদ্ধ হয়ে চালককে মারধর করেন সে নারী। এছাড়াও, নারীর ‘ঢাকার ভাটারা থানার এনসিপি নেত্রী’ পরিচয় সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমে এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয় :