Advertisement

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া

এশিয়া পোস্ট ডেস্ক
ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া
ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি দাবিতে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার। ছবি : ফেসবুক

জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বিদায় নিয়েছে রাকিব-নাছির কমিটি। নতুন নেতৃত্বের অপেক্ষায় সংগঠটির নেতাকর্মীরা। যে কোনো সময় ঘোষণা হতে পারে কেন্দ্রীয় কমিটি। এমন পরিস্থিতিতে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: আমানুল্লাহ আমানকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণার একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এশিয়া পোস্ট যাচাই করে দাবিটির সত্যতা পায়নি এবং প্রতিবেদন লেখা পর্যন্ত নতুন কমিটি ঘোষণা করা হয়নি।

Advertisement

প্রচারিত পোস্ট গুলোতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাক্ষর যুক্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। এতে কেন্দ্রীর কমিটির বরাত দিয়ে দাবি করা হয়,‘সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিতে মোঃ আমানউল্লাহ আমান-কে সভাপতি এবং মুমিনুল ইসলাম জিসান-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিটিতে আরও ৫ জনের নাম ও পদবী উল্লেখ করে তাদের কমিটির ‘অন্যান্য কর্মকর্তা’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। যা রাজনৈতিক সংগঠনের কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

অন্যদিকে, প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। দীর্ঘ পথচলা এবং ক্ষমতাসীন দল বিএনপির ছাত্র সংগঠন হিসেবে এ সম্পর্কিত সংবাদ আলাদাভাবে কাভারেজ পেতে দেখা যায়। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির ভ্যারিফায়েড পেজেও এ সম্পর্কিত কোনো পোস্ট পাওয়া যায়নি।

অর্থাৎ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: আমানুল্লাহ আমানকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘোষণা করা হয়নি।

বিষয় :