Advertisement

বিএনপির এমপি নারীসহ আটক দাবিতে প্রচার হচ্ছে শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাতের ভিডিও

এশিয়া পোস্ট ডেস্ক
বিএনপির এমপি নারীসহ আটক দাবিতে প্রচার হচ্ছে শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাতের ভিডিও
বিএনপির এমপি নারীসহ আটক দাবিতে প্রচার হচ্ছে শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাতের ভিডিও। ছবি : ফেসবুক

‘কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নারী সহ আটক’ এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। তবে এশিয়া পোস্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। ভিডিওটি কুমিল্লায় ছিনতাইকারী চক্রের হাতে হত্যাকাণ্ডের শিকার এক রাজস্ব কর্মকর্তার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাতের ঘটনার।

প্রচারিত ভিডিওটির একাধিক গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স সার্চ করে সংবাদামাধ্যম নিউজ টুয়েন্টিফোরের গত ১০ মে প্রকাশিত একটি সংবাদে একই দৃশ্য পাওয়া যায়। প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, ছিনতাইকারীদের হাতে খুন হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মনিরুল হক চৌধুরী।

এ ছাড়াও সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে জানা গেছে, কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী গত ৮ মে উল্লিখিত কাস্টমস কর্মকর্তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার বাসভবনে যান।

অর্থাৎ, ছিনতাইকারীদের হাতে খুন হওয়া রাজস্ব কর্মকর্তার পরিবারের সাথে সাক্ষাতের ভিডিও সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নারী সহ আটক হয়েছেন দাবিতে প্রচার করা হচ্ছে।

বিষয় :asiapost