বাঁশখালীতে বন্যায় বসতবাড়ি ডুবে যাওয়ার দৃশ্য দাবিতে এআই ছবি প্রচার

এশিয়া পোস্ট ডেস্ক
বাঁশখালীতে বন্যায় বসতবাড়ি ডুবে যাওয়ার দৃশ্য দাবিতে এআই ছবি প্রচার
বাঁশখালীতে বন্যায় বসতবাড়ি ডুবে যাওয়ার দৃশ্য দাবিতে এআই ছবি প্রচার। ছবি : সংগৃহীত

টানা এক সপ্তাহের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। যার ফলে জেলার ১৫টি উপজেলা ও মহানগরী মিলিয়ে প্রায় ১০ লাখ মানুষ বন্যা ও জলাবদ্ধতার শিকার। এমন পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বন্যাকবলিত এলাকার ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, সেটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাম্প্রতিক বন্যার দৃশ্য। ছবিতে দেখা যায়, একটি গ্রামীণ এলাকার প্রায় সব ঘরবাড়িই চালা পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী মানুষ ও গবাদিপশু ঘরের চালার ওপর আশ্রয় নিয়েছে।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

এছাড়াও, একই দৃশ্য দেখিয়ে সিলেটের বন্যাপরিস্থিতি দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে। এছাড়াও ‘চট্টগ্রামের বন্যা একটি হৃদয়বিদারক দৃশ্য’ দাবিতে ইউটিউবে প্রচারিত একই দৃশ্যের ভিডিও দেখুন এখানে

তবে যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং এআই দিয়ে তৈরি ছবি এবং ভিডিও ব্যবহার করে দাবিটি ছড়ানো হচ্ছে।

প্রচারিত ছবিটি এআই অর নট, হাইভ মডারেশন এবং হাইভ ডিটেক্টসহ একাধিক এআই নির্মিত কন্টেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করে ছবিটি ৯৫ শতাংশের বেশি এআই বলে জানা গেছে। এরমধ্যে এআই অর নট ছবিটির ৯৬ শতাংশ এআই দিয়ে তৈরি এবং এর অন্তত ৪০ শতাংশ উপাদান ডিপফেক হিসেবে চিহ্নিত করেছে। তাছাড়া, অন্য এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ ডিটেক্টেরে আপলোড করেও, ছবিটির ৯৯.৪ শতাংশ এআই’র সহায়তায় তৈরি হিসেবে চিহ্নিত করেছে।

অর্থাৎ, চট্টগ্রামের বাঁশখালী বা সিলেটে বন্যা পরিস্থিতি দাবিতে প্রচারিত ছবিটি সত্য ঘটনার নয়। বরং এআই দিয়ে তৈরি ছবি এবং ভিডিও প্রচার করে আলোচিত দাবিটি ছড়ানো হচ্ছে।

বিষয় :asiapost