logo
Advertisement

৪৫ দিন অসুস্থ থাকলে পুনর্নির্বাচন করার নিয়ম করে আদেশ দেননি হাইকোর্ট

এশিয়া পোস্ট ডেস্ক
৪৫ দিন অসুস্থ থাকলে পুনর্নির্বাচন করার নিয়ম করে আদেশ দেননি হাইকোর্ট
৪৫ দিন অসুস্থ থাকায় ঢাকা ৮ আসনে পুনর্নির্বাচনের ঘোষণা দাবিতে ভুয়া প্রচারণা। ছবি : সংগৃহীত

‘নতুন নিয়মে ৪৫ দিন অসুস্থ থাকায় পূর্ন নির্বাচনের ঘোষণা’ এবং ‘ঢাকা হাইকোর্ট থেকে ঢাকা ৮ আসনে নতুন নির্বাচনের গোষনা দিলেন’ এমন শিরোনামে সংবাদমাধ্যম ফটোকার্ড আদলে একটি ফটোকার্ড ফেসবুকে ছড়ানো হয়েছে।

Advertisement

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুনএখানে, এখানে এবং এখানে

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

ফেসবুকে বেশকয়েকটি পেজ এবং গ্রুপে সংবাদমাধ্যম আরটিভির সংবাদ ফটোকার্ডের আদলে একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে। এতে ঢাকা-৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস এবং একই আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবি ব্যবহার করে নীচেই দাবিটি বসানো হয়েছে। এতে নির্বাচন পরবর্তী সময়ে মির্জা আব্বাসের শারীরিক অসুস্থতা ইঙ্গিত করে দাবি করা হচ্ছে, ‘নতুন নিয়মে ৪৫ দিন অসুস্থ থাকায় পূর্ন নির্বাচনের ঘোষণা’ এবং পোস্ট গুলোর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে,‘ঢাকা হাইকোর্ট থেকে ঢাকা ৮ আসনে নতুন নির্বাচনের গোষনা দিলেন’(বানান অপরিবর্তিত)।

তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম গুলোতে এ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও প্রচারিত পোস্ট গুলোর ফটোকার্ডে সংবাদমাধ্যম আরটিভির ফটোকার্ডের আদলে ফটোকার্ড পোস্ট করায়, আমরা আরটিভির অফিশিয়ালপোর্টাল এবং সামাজিক মাধ্যমে তাদের চ্যানেল গুলোতে সার্চ করি। এতে আরটিভিতে এ ধরনের কোনো সংবাদ প্রকাশের প্রমাণ পাওয়া যায়নি।

এছাড়াও বাংলাদেশ নির্বাচন কমিশনের দাপ্তরিকওয়েবসাইটেও এধরনের নিয়ম সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থ্যাৎ, ‘নতুন নিয়মে ৪৫ দিন অসুস্থ থাকায় হাইকোর্ট থেকে ঢাকা ৮ আসনে নতুন নির্বাচনের গোষনা’ দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। সংবাদমাধ্যম আরটিভি এধরনের কোনো সংবাদ প্রকাশ করেনি। এছাড়াও নির্বাচন কমিশনও এমন কোনো নিয়ম করার তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

বিষয় :