logo
Advertisement

আইসিসির নিষেধাজ্ঞা যেভাবে বাংলাদেশের আদালতের বলে চালিয়ে দেওয়া হলো

এশিয়া পোস্ট ডেস্ক
আইসিসির নিষেধাজ্ঞা যেভাবে বাংলাদেশের আদালতের বলে চালিয়ে দেওয়া হলো
মার্কিন নিষেধাজ্ঞার মুখে আইসিসি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক বা কর্মকর্তা নন। ছবি : ফেসবুক পোস্ট

‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের সকল কর্মকর্তা ও বিচারক কে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা’ দেওয়া হয়েছে দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে যাচাইয়ে জানা গেছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কাউকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলহাজ্ব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নামে একটি পেজ থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তবে পেজটির ট্রান্সপারেন্সি চেক করে দেখা গেছে পেজটির নাম গত কয়েক বছরে একাধিকবার পরিবর্তন করা হয়েছে।

উল্লিখিত পেজ থেকে প্রচার করা পোস্টটিতে লেখা হয়েছে, ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের সকল কর্মকর্তা ও বিচারক কে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা।’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে মাত্র ১ ঘন্টায় দুই হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। এছাড়াও পোস্টটিতে ২ শতাধিক মন্তব্যের পাশাপাশি শতাধিকবার শেয়ার করা হয়েছে। মন্তব্য গুলো যাচাই করে দেখা গেছে, অনেক নেটিজেনই দাবিটি সঠিক ধরে নিয়ে সেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে আন্তর্জাতিক অপরাধ আদালত’ এ ধরনের শিরোনামে বেশকিছু সংবাদ পাওয়া যায়। সংবাদ সূত্রে জানা যাচ্ছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালতের জ্যেষ্ঠ কৌঁসুলি আবদুলায়ে সেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

অর্থাৎ, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)’র প্রেসিডেন্ট এবং একজন সিনিয়র আইনজীবীর বিরুদ্ধে। সেই ঘটনা বিকৃত করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকল কর্মকর্তা ও বিচারকের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে, যা সত্য নয়।

বিষয় :