logo

গণভোটের ফল বাতিল চেয়ে রিটকারী আইনজীবী বিএনপিপন্থি দাবিতে অপপ্রচার

গণভোটের ফল বাতিল চেয়ে রিটকারী আইনজীবী বিএনপিপন্থি দাবিতে অপপ্রচার

‘গণভোটের ফল বাতিল চেয়ে রিট হাইকোর্টে  বিএনপিপন্থি আইনজীবীর’ এমন দাবিতে একাধিক পোস্ট  এবং ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। এ ধরনের দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

প্রচারিত ফটোকার্ডগুলোতে দেখা যায়, সংবাদ ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ডে সুপ্রিমকোর্টের ছবি ব্যবহার করে তাতে নিচের দিকে দাবিটি বসানো হয়েছে। এতে দাবি করা হচ্ছে, ‘গণভোটের ফল বাতিল চেয়ে রিট হাইকোর্টে  বিএনপিপন্থি আইনজীবীর।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে একই দাবিতে আরও কয়েকটি ফটোকার্ড বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে পোস্ট করতে দেখা গেছে। ফেসবুকে ‘জাগ্রত নিউজ’ নামে একটি পেজ থেকে পোস্ট করা দাবি অনুযায়ী রিটকারী আইনজীবীর পরিচয় বিএনপিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সার্চ করে এ ধরনের কোনো সংবাদমাধ্যমের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 

অন্যদিকে এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে ‘গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট’ শিরোনামে বেশকিছু সংবাদ পাওয়া যায়। তবে প্রচারিত ফটোকার্ডে উল্লিখিত ‘বিএনপিপন্থি আইনজীবী’ কী-ওয়ার্ড ধরে ওয়েবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্চ করে তথ্যটির প্রমাণ পাওয়া যায়নি।