লন্ডন পুলিশের হাতে হাসনাত আবদুল্লাহ গ্রেপ্তারের ভুয়া দাবি প্রচার

‘যুক্তরাজ্যের লন্ডনে মারামারির মামলায় হাসনাত আব্দুল্লাহ গ্রেফতার’ হয়েছেন দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে। প্রচারিত পোস্ট গুলোতে যুক্তরাজ্য পুলিশ তাকে আটক করে নিয়ে যাচ্ছে এমন কিছু ছবিও যুক্ত করা হয়েছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং এআই’র সহায়তায় তৈরি ছবি পোস্ট করে অপপ্রচার করা হচ্ছে।
প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ‘টিম ১৯৭১’ নামে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি গ্রুপে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (২১ জুন, দুপুর ২টা) ১২ ঘন্টায় পোস্টটিতে ২ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়ার পাশাপাশি পাঁচ শতাধিকবার শেয়ার করা হয়েছে। এ ছাড়াও পোস্টটিতে শতাধিক মন্তব্য পড়েছে, যেখানে নেটিজেনদের অনেকেই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তবে প্রচারিত ছবিগুলো হাইভ মডারেশন, আনডিটেক্টেভল এআই এবং সাইটইঞ্জিনসহ একাধিক এআই কন্টেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করা হয়। এতে ছবিগুলোর ৯৭ শতাংশ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত এআই হিসেবে শনাক্ত করেছে। সাইট ইঞ্জিন ছবিগুলো ৯৯ শতাংশই এআই হিসেবে চিহ্নিত করেছে।
অন্যদিকে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে হাসনাত আবদুল্লাহ গ্রেপ্তার হওয়া সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে গত শুক্রবার লন্ডনের কেমব্রিজ থানায় এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলাকরেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে এতে তরুণ এই সংসদ সদস্যকে গ্রেপ্তার সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি।






