Advertisement

প্রতিমন্ত্রী নুরকে নিয়ে প্রচারিত সাবেক স্পিকারের মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি

এশিয়া পোস্ট ডেস্ক
প্রতিমন্ত্রী নুরকে নিয়ে প্রচারিত সাবেক স্পিকারের মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে সাবেক স্পিকার নামে ভুয়া মন্তব্য প্রচার। ছবি : ফেসবুক

জাতীয় সংসদের সাবেক স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকেঅবৈধ’ আখ্যা দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড ফেসবুকে ছড়ানো হচ্ছে। জামায়াত ও এনসিপি সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে এ সম্পর্কিত পোস্টগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা। এছাড়াও ইউটিউবেও এ সম্পর্কিত একাধিক ভিডিও প্রচার করা হয়েছে।

তবে এশিয়া পোস্ট যাচাই করে দাবিটির সত্যতা পায়নি। মূলত এ ধরনের কোনো বক্তব্য দেননি স্পিকার।

প্রচারিত ফটোকার্ডটিতে জাতীয় সংসদে নুরুল হক নুর বক্তব্য দিচ্ছেন এমন একটি ছবির সঙ্গে সাবেক স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ছবি যুক্ত করে আলোচিত উক্তিটি ব্যবহার করা হয়েছে। এতে স্পিকারের বক্তব্য দাবি করে লিখা হয়েছে, ‘নুরকে অবৈধ বললেন স্পিকার। স্পিকার বলেন, আপনি তো শেখ হাসিনাকে 'মা' ডেকেছিলেন। এবার আবার বিএনপিকে 'বাবা' ডাকবেন না! বিএনপি আপনাকে যে মর্যাদা দিয়েছে, সেটার মর্যাদা রাখুন। বিক্রি করতে যাবেন না।’

তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যমগুলোাতে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। একজন প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য সংসদের স্পিকার এমন কথা বললে তা অবশ্যই ফলাও করে প্রচার করা হতো। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম যেমন: ফেসবুক এবং ইউটিউবে আলাদা করে এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে স্পিকার এমন বক্তব্য দিয়েছেন তার প্রমাণ পাওয়া যায়নি।

অর্থাৎ, জাতীয় সংসদের সাবেক স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। এতে স্পিকারের বক্তব্য দাবিতে প্রচারিত উক্তিটিও বানোয়াট, এ ধরনের কোনো কথা স্পিকার বলেননি।

বিষয় :asiapost