Advertisement

পলাতক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত গ্রেপ্তার দাবিতে পুরোনো গুজব প্রচার

এশিয়া পোস্ট ডেস্ক
পলাতক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত গ্রেপ্তার দাবিতে পুরোনো গুজব প্রচার
পলাতক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত গ্রেপ্তার দাবিতে পুরনো গুজব প্রচার। ছবি : ফেসবুক

আওয়ামী লীগের পলাতক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেপ্তার হয়েছেন দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও গণহত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে। পোস্ট গুলোতে তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করার দাবি করা হচ্ছে।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএবং এখানে

এক্সে (সাবেক টুইটারে) প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে

তবে এশিয়া পোস্ট যাচাই করে দেখেছে, তাকে গ্রেপ্তারের দাবিটি সত্য নয়। কয়েক বছর আগের পুরনো বিভ্রান্তি নতুন করে আবারও প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবিটি প্রচার করতে টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এতে মোহাম্মদ এ আরাফাতের একটি ছবি ব্যবহার করে হেডলাইনে লেখা হয়েছে, ‘গুলশান থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার’। কার্ডটিতে তারিখ হিসেবে ২৭ আগস্ট ২০২৪ সালের তথ্য জানানো হয়েছে। এছাড়াও সাম্প্রতিক দাবিতে প্রচারে সামাজিক মাধ্যমে একাধিক নতুন করে বানানো ফটোকার্ড শেয়ার করা হচ্ছে।

তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যম যুগান্তরে প্রকাশিত একটি সংবাদ পাওয়া গেছে। এতে জানানো হচ্ছে, দিনভর (২৭ আগস্ট, মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে ডিএমপির একটি বিশেষ সূত্রে এ খবর ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার পাশাপাশি সংবাদমাধ্যম গুলোতেও প্রকাশ হয়েছিল। দেখুন এখানেএবং এখানে

তবে সেদিন সন্ধ্যার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান সাংবাদিকদের জানান, ‘তাদের কাছে আপাতত মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতারের কোনো আনুষ্ঠানিক খবর নেই।’

অর্থাৎ, গণঅভ্যুত্থানে ক্ষমতাচূত আওয়ামী লীগের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেপ্তার হওয়ার দাবিটি সঠিক নয়। পুরনো বিভ্রান্তিকর দাবি নতুন করে প্রচার করা হচ্ছে।

বিষয় :asiapost