Advertisement

খামেনির জানাজার দাবিতে প্রচার হচ্ছে ইরাকের ভিডিও

এশিয়া পোস্ট নিউজ
খামেনির জানাজার দাবিতে প্রচার হচ্ছে ইরাকের ভিডিও

‘বিদায় হে বিশ্ব মুসলিম রাহাবার, খামেনি (রহ্)’, ‘একজন নেতার প্রতি লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা’ এমন ক্যাপশন দিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা দাবি করে পোস্ট করা হয়েছে এসব ভিডিও। 

Advertisement

এ সম্পর্কিত পোস্ট আর্কাইভ দেখুন এখানে , এখানে এবং এখানে

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং ইরাকে প্রতি বছর অনুষ্ঠেয় শিয়া ইমাম মুসা ইবনে জাফর আল-কাযিম (আ.)-এর শাহাদাতবার্ষিকীর ভিডিও এটি। 

প্রচারিত ভিডিওতে দেখা যায়, সবুজ রঙের গিলাফ আবৃত একটি কফিন কাঁধে মিছিল করছেন হাজারো মানুষ। শোক মিছিলটি একটি মসজিদ বা মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে দেখা যায়। একই দাবিতে  ভিডিওটি বিভিন্ন ফেসবুকে পেজ এবং প্রোফাইল থেকে শতাধিকবার পোস্ট করা হয়েছে। পোস্টগুলোতে ভিডিওটি আয়াতুল্লাহ খামেনির জানাজার বলে বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক নেটিজেন। 

প্রচারিত ভিডিওটি ইনভিডে কি-ফ্রেম বিশ্লেষণ করে ইরাকের রাজধানী বাগদাদে শিয়াদের একটি ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে মিল পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত স্থাপনাটি ফোকাস রেখে সার্চ করে এটি বাগদাদের আল-কাদিমিয়া মসজিদ বলে জানা গেছে। প্রতি বছর ইমাম মুসা ইবনে জাফর আল-কাযিম (আ.)-এর  মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক জানাতে হাজার হাজার শিয়া মুসলিম সেখানে সমাবেত হয়। ইমামের কারাবরণ ও মৃত্যুর স্মরণে প্রতীকী কফিন বহন করে শোক মিছিল করা হয় সেদিন। এই অনুষ্ঠান সম্পর্কিত ভিডিও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে টুইটারে এবং এ বছরের শুরুতে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। 

অর্থাৎ, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা দাবি করে প্রচারিত ভিডিওটি সত্য নয়। মূলত ভিডিওটি ইরাকের রাজধানী বাগদাদের আল-কাদিমিয়া মসজিদে ইরানের নয়। শিয়া ইমাম মুসা ইবনে জাফর আল-কাযিম (আ.) স্মরণে প্রতি বছর সেখানে কফিন মিছিল বের করা হয়।