logo

পুলিশ হত্যার বিচার নিয়ে আসিফ মাহমুদের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

পুলিশ হত্যার বিচার নিয়ে আসিফ মাহমুদের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লন্ডভন্ড করে দেব’ এমন ঘোষণা দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

তবে যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে জানা গেছে, ম্যাশ নিউজ ০২ নামে একটি পেজ খেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এতে উপরের অংশে আসিফ মাহমুদের ছবি ব্যবহার করে নিচের অংশে আলোচিত দাবিটি বসানো হয়েছে। ফটোকার্ডটিতে বক্তব্যটি আসিফ মাহমুদের বলে দাবি করা হলেও কখন, কোথায় তিনি এ কথা বলেছেন সে সম্পর্কিত কোনো তথ্য জানানো হয়নি। 

প্রচারিত দাবিটি বিশ্বাস করে উল্লিখিত পেজের পোস্টে, অন্যান্য পেজ থেকে একই দাবিতে ভিন্ন ফটোকার্ড এবং ভিডিও বানিয়ে পোস্ট করতেও দেখা গেছে। প্রচারিত পোস্টগুলোতে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দেখিয়েছেন শত শত নেটিজেন।

তবে এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে এ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়া সামাজিক মাধ্যমে আসিফ মাহমুদের ভ্যারিফায়েড প্রোফাইল এবং সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চেও দাবিটির পক্ষে যায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি। 

অর্থ্যাৎ ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লন্ডভন্ড করে দেব’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এমন ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এ ধরনের কোনো ঘোষণা তিনি দেননি।