logo

নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপিকে পুতুলের অভিনন্দন জানানোর ভিডিওটি এআই

নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপিকে পুতুলের অভিনন্দন জানানোর ভিডিওটি এআই

‌‘জননেত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল, বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন তাদের নির্বাচনে জয়ী হওয়ার জন্য।’ এমন দাবিতে বিএনপিকে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অভিনন্দন বার্তা দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত মূল পোস্টটি দেখুন এখানে এবং আর্কাইভ দেখুন এখানে ও এখানে। 

তবে এশিয়া পোস্টের ফ্যাক্ট চেক’র যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সত্য নয় এবং ভিডিওটি এআই এর সহায়তায় তৈরি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে বলছেন, ‘আমার পক্ষ থেকে বিএনপিকে অভিনন্দন। যেহেতু তারা নির্বাচিত হয়েছে। দয়া করে আমার ভিডিওটি শেয়ার করুন, যাতে এই বার্তাটি সবার কাছে পৌঁছে যায়। আমার কর্মীরাই আমার সবকিছু।’

এতে ভিডিওটির ফ্রেমের পেছনে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার পতাকা থাকতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন আহমেদ সবুজ নামে একটি ভেরিফাইড প্রোফাইল থেকে ভিডিওটি ১৪ লক্ষাধিক বার দেখা হয়েছে। উক্ত প্রোফাইলে পোস্টটিতে ৪২ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি অন্তত ১৭ হাজার বার শেয়ার করতে দেখা গেছে। এছাড়াও এতে ৭ শতাধিক মন্তব্য পড়তে দেখা গেছে যাদের অনেকেই ভিডিওটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে প্রচারিত ভিডিওটি হাইভমডারেশন এবং সিন্থআইডিসহ একাধিক এআই কন্টেন্ট সনাক্তকরণ সাইটে আপলোড করে দেখা গেছে, ভিডিওটি এআই এর সহায়তায় তৈরি করা হয়েছে। হাইভমডারেশন ভিডিওটির মোট ৯২.৫ শতাংশই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ডিপফেক বলে জানিয়েছে।

অন্যদিকে  সিন্থআইডিতে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ভিডিওটির ভিডিওদৃশ্য এবং শব্দ উভয় অংশই গুগল এআই’র সহায়তায় তৈরি করা হয়েছে। এছাড়াও ভিডিওটির ০.০০ সেকেন্ড থেকে ০.১‘২ সেকেন্ড পর্যন্ত সময়ের মধ্যে সিন্থআইডির ওয়াটারমার্ক শনাক্ত করা হয়েছে। 

অর্থ্যাৎ পলাতক শেখ হাসিনার মেয়ে পুতুল নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপিকে অভিনন্দন জানানোর ভিডিওটি এআইয়ের সহায়তায় তৈরি ডিপফেক ভিডিও।