Advertisement

বিউটি রাণী ইস্যুতে এমন মন্তব্য করেননি ঢাবি অধ্যাপক মোনামি

এশিয়া পোস্ট ডেস্ক
বিউটি রাণী ইস্যুতে এমন মন্তব্য করেননি ঢাবি অধ্যাপক মোনামি
বিউটি রাণী ইস্যুতে এমন মন্তব্য করেননি ঢাবি অধ্যাপক মোনামি। ছবি : ফেসবুক

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এরমধ্যে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রীক আলোচিত ঢাবি শিক্ষিকা শেহরীন আমিন মোনামির ছবিসহ একটি উক্তি ফেসবুকে ছড়ানো হয়েছে। এতে তার বক্তব্য দাবি করে লেখা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে নিয়ে কথা বলা তার মানায় না।’

তবে এশিয়া পোস্ট যাচাই করে এ ধরনের মন্তব্যের সত্যতা পায়নি। বরং বিভিন্ন সময়ে তাকে টার্গেট করে বানোয়াট উক্তি প্রচার করার প্রমাণ পাওয়া যায়।

আলোচিত ফটোকার্ডটিতে তার বক্তব্য দাবি করে লেখা হয়েছে, ‘অনেকেই বলছেন আমি কেন বিউটি রাণীর ইস্যুতে কথা বলছি না। আরে ভাই আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর সে প্রাইমারী স্কুলের শিক্ষক। তাকে নিয়ে আমার কথা বলা মানায় না!’ এমন বক্তব্য তিনি দিয়েছেন বিশ্বাস করে বিভিন্ন পোস্টে মন্তব্যের পাশাপাশি ফটোকার্ডটি আলাদাভাবে শেয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনদের অনেকে।

তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেহরীন আমিন মোনামির ভ্যারিফায়েড ফেসবুক প্রোফাইলে এ সম্পর্কিত একটি পোস্ট পাওয়া যায়, যেখানে তিনি আলোচিত সে প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার নাম উল্লেখ না করে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

এতে তিনি লিখেন, ‘শিক্ষকতা একটি পেশা। অবশ্যই অন্য সকল পেশার তুলনায়, এই পেশার দায়িত্ব খানিকটা ভিন্ন। আমরা শিক্ষকরা জাতি গড়ার কাজে নিয়োজিত। তবে কেবল পাঠ্যপুস্তকের বিষয়গুলো মাথায় রাখলেই কি জাতি গঠন যথাযথভাবে হয়ে যায়? আত্মবিশ্বাস গড়ে তোলা , আত্মমর্যাদা, সুখ ও শান্তি নিজের ভেতর লালন করা কি গুরুত্বপূর্ণ নয়?

অর্থাৎ, আলোচিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা বিউটি রাণী পালের বিষয়ে ঢাবি অধ্যাপক শেহরীন আমিন মোনামীর মন্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। ‘একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর সে প্রাইমারী স্কুলের শিক্ষক। তাকে নিয়ে আমার কথা বলা মানায় না!’ শীর্ষক কোনো মন্তব্য তিনি করেনি। তার নামে বানানো উক্তি ব্যবহার করে অপপ্রচার করা হচ্ছে।

বিষয় :asiapost