ইতালির প্রধানমন্ত্রীর নামে ভাইরাল আমেরিকান ইনফ্লুয়েন্সারের টুইট

‘স্পষ্ট করে বলি, আমি শুধু ইসরায়েলের বিরুদ্ধে নই; বরং আমি ইসরায়েলেবিলুপ্তির পক্ষেেই আছি’ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এশিয়া পোস্ট যাচাই করে দাবিটির সত্যতা পায়নি। এ ধরনের কোনো কথা বলেননি ইতালির প্রধানমন্ত্রী।
প্রচারিত বক্তব্যটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধমে ইতালির প্রধানমন্ত্রীর ভ্যারিফায়েড প্রোফাইলে এ ধরনের বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। তবে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চে ড্যান বিলজেরিয়ান নামে একজন মার্কিন ইন্টারনেট ব্যক্তিত্বের এ ধরনের একটি উক্তি পাওয়া যায়। সামাজিক মাধ্যম টুইটারে (বর্তমানে এক্স) ‘To be clear, I’m not anti-Israel, I’m abolish Israel.’ হুবহু এই টুইটটি করেছিলেন তিনি।
অর্থাৎ, ‘স্পষ্ট করে বলি, আমি শুধু ইসরায়েলের বিরুদ্ধে নই; বরং আমি ইসরায়েলের বিলুপ্তির পক্ষেই আছি’ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নামে প্রচারিত উক্তিটি মূলত একজন মার্কিন ইন্টারনেট ব্যক্তিত্বের। তার এক্স হ্যান্ডেলে করা টুইট ইতালির প্রধানমন্ত্রীর নামে প্রচার করা হচ্ছে।
.png)





