বায়তুল মোকাররম খতিবকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগের প্রস্তাব দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

‘প্রধানমন্ত্রীর ধর্ম উপদেষ্টা হিসেবে মুফতি আব্দুল মালেককে নিয়োগের প্রস্তাব’ দাবিতে কয়েকটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ার দেশ নামে একটি পেইজ থেকে ফটোকার্ডটি প্রথম পোস্ট করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বায়তুল মোকররমের খতিব মুফতি আব্দুল মালেকের ছবি পাশাপাশি ব্যবহার করা হয়েছে। এবং ছবির নীচেই দাবিটি বসানো হয়েছে। এতে তারিখ হিসেবে ২২ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত, পোস্টটিতে সাড়ে ৭ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়ার পাশাপাশি ৪০০ এর কাছাকাছি বার শেয়ার করতে দেখা গেছে। এছাড়াও পোস্টটিতে সাড়ে ৫০০ এর কাছাকাছি নেটিজেনকে মন্তব্য করতে দেখা গেছে যাদের বেশিরভাগই দাবিটি বিশ্বাস করতে দেখা গেছে।
তবে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম গুলোতে দাবির পক্ষে যায় এমন তথ্য পাওয়া যায়নি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সংশ্লিষ্ট অফিশিয়াল চ্যানেলগুলোতেও দাবিটির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রথম ফটোকার্ড পোস্টটিতে রাকিবুল ইসলাম নামে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘যাক আলহামদুলিল্লাহ আমার পোস্ট করা সার্থক হয়েছে।’ মন্তব্যটির সূত্র ধরে উল্লিখিত প্রোফাইলে তার একটি প্রস্তাব পোস্ট পাওয়া যায়।
অর্থ্যাৎ বায়তুল মোকাররম খতিব মুফতি আব্দুল মালেককে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগের প্রস্তাবটি মূলত একজন নেটিজেনের। সরকার বা বিএনপির পক্ষ থেকে এধরনের কোনো প্রস্তাব দেয়া হয়নি।