Advertisement

জামায়াতের নারী এমপির এআই জেনারেটেড পুরোনো ছবি ছড়িয়ে অপপ্রচার

এশিয়া পোস্ট ডেস্ক
জামায়াতের নারী এমপির এআই জেনারেটেড পুরোনো ছবি ছড়িয়ে অপপ্রচার
জামায়াতের নারী এমপির এআই জেনারেটেড পুরোনো ছবি প্রচার। ছবি : ফেসবুক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য মারদিয়া মতমাজের টিশার্ট-জিন্স পরা একটি ছবি পুনরায় প্রচার করা হচ্ছে।

এর আগে চলতি বছরের এপ্রিলে জামায়াত ইসলামীর সংরক্ষিত নারী আসনের প্রার্থী মানোনীত হওয়ার পর একই ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। সেসময় বেশকিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে মারদিয়া মমতাজের জিন্স পরিহিত একটি ছবি ব্যাঙ্গাত্বক ভাবে ছড়ানো হয়। দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

তবে যাচাইয়ে দেখা গেছে, ছবিটি আসল নয় বরং এআই এর মাধ্যমে তৈরি করা হয়েছে।

জেমিনির সিন্থ-আইডি ফিচার ব্যবহার করে জানা গেছে, ছবিটি গুগল এআই (Google AI) এর সাহায্যে তৈরি বা এডিট করা হয়েছে। ছবির বিভিন্ন অংশ পরীক্ষা করে এআই জেনারেশনের বেশ কিছু সংকেত পাওয়া যায়। এছাড়া এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশন দিয়ে যাচাই করেও দেখা গেছে ছবিটি এআই সম্পাদিত।

উক্ত ছবির সূত্র ধরে রিভার্স ইমেজ সার্চ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও মারদিয়া মমতাজের ফেসবুক পেজে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। দেখুন এখানে, এবং এখানে

সংসদ সদস্য মনোনীত হওয়ার আগে, বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হিসেবে কাজ করছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়টিতে আয়োজিত নারী দিবসে মারদিয়া মমতাজের মূল ছবিতে তাঁকে বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে। এই ছবিকেই এআই এর মাধ্যমে সম্পাদনা করে বিকৃত করে প্রচার করা হয়েছে

বিষয় :asiapost