logo

‘মির্জা আব্বাসের কিছু হলে পাটোয়ারীকেই দায় নিতে হবে’ এমন মন্তব্য করেননি ছাত্রদল সভাপতি

‘মির্জা আব্বাসের কিছু হলে পাটোয়ারীকেই দায় নিতে হবে’ এমন মন্তব্য করেননি ছাত্রদল সভাপতি

‘মির্জা আব্বাসের কিছু হলে এর দায় পাটোয়ারীকেই নিতে হবে’ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এমন মন্তব্য করেছেন দাবি করে একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে প্রথমে ঢাকায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। 

দাবিটির সঙ্গে সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

প্রচারিত ছবি রিভার্স ইমেজ সার্চ করে জানা গেছে, দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয় ‘আশার আলো’ নামে একটি পেজ থেকে। ফটোকার্ডটিতে ছাত্রদল সভাপতি মাইক্রোফোনে কথা বলছেন এমন একটি ছবি ব্যবহার করে নিচেই দাবিটি বসানো হয়েছে। ফটোকার্ডটি বিভিন্ন গ্রুপে পোস্ট করা হলে নেটিজেনরা ব্যাপক প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। মূল পেজে করা পোস্টটিতে সাড়ে ৬ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ১ হাজার ৫ শতাধিক মন্তব্য আসতে দেখা গেছে। 

তবে ফটোকার্ডটিতে ছাত্রদল সভাপতির এই মন্তব্যের স্থান ও সময় সম্পর্কিত কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। এছাড়াও এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের সংবাদমাধ্যমগুলোতেও কোনো সংবাদ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিবের ভ্যারিফাইড ফেসবুক প্রোফাইলে সার্চ করেও দাবিটির পক্ষে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। 

অর্থাৎ, ‘মির্জা আব্বাসের কিছু হলে এর দায় পাটোয়ারীকেই নিতে হবে’ এমন কোনো মন্তব্য করেননি ছাত্রদল সভাপতি। প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া।