logo

অস্ত্রসহ আটক নারীর পুরোনো ভিডিও জামায়াত ও বিএনপি পরিচয়ে পাল্টাপাল্টি প্রচারণা

অস্ত্রসহ আটক নারীর পুরোনো ভিডিও জামায়াত ও বিএনপি পরিচয়ে পাল্টাপাল্টি প্রচারণা
অস্ত্রসহ আটক নারীর পুরনো ভিডিও জামায়াত ও বিএনপি পরিচয়ে পাল্টাপাল্টি প্রচারণা। ছবি : সংগৃহীত

‘৫টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ খুলনায় জামাতি জান্নাতি নারী আটক’ এবং ‘৫টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ খুলনায় বিএনপি নারী সদস্য আটক বোরকা যেহেতু আছে জামায়াত’ এ ধরনের ক্যাপশনে পুলিশের হাতে আটক এক নারীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

জামায়াতের নারী সদস্য আটক দাবিতে প্রচারিত কয়েকটি পোস্ট দেখুনএখানে, এখানে এবং এখানে। বিএনপির নারী সদস্য আটক দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। মূলত ভিন্ন এক নারীর আটক হওয়ার ভিডিও পাল্টাপাল্টি দাবিতে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে বেশকিছু পেজ এবং প্রোফাইল থেকে পুলিশের হাতে আটক কালো রঙের বোরকা পরিহিত একজন নারীর ভিডিও পোস্ট করে দাবিটি প্রচার করা হচ্ছে। জামায়াত সংশ্লিষ্ট প্রোফাইলগুলো থেকে ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘৫টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ আটক বিএনপির এক নারী সদস্য, এখন অনেকই বলবে এটা জামাতের সদস্য, কারণ যেহেতু বোরকা পরা মহিলা।’ অন্যদিকেআওয়ামী লীগএবং বিএনপি সংশ্লিষ্ট পেজ এবং প্রোফাইল থেকে ‘৫টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ খুলনায় জামাতি নারী আটক’ দাবিতে প্রচার করা হয়েছে।

তবে প্রচারিত ভিডিওটির কিছু গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে খুলনায় অস্ত্রসহ নারী আটকের একটি সংবাদের সঙ্গে প্রচারিত দাবিটির মিল পাওয়া গেছে। এ সম্পর্কিত সংবাদ দেখুনএখানে এবং এখানে।

প্রকাশিত সংবাদে জানানো হয়েছে, ‘খুলনায় পুলিশ তিনটি পৃথক মডেলের পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৭ মার্চ, ২০২৬ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় ঢাকাগামী ‘ইমাদ পরিবহনে’ তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা সদর উপজেলার চালতেতলার বাটকেখালি গ্রামের আব্দুল করিমের স্ত্রী। তার বাবার নাম আশরাফ উদ্দিন।

অর্থ্যাৎ, ৫টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ খুলনায় আটক নারীকে বিএনপি এবং জামায়াত কর্মী পরিচয়ে পাল্টাপাল্টি প্রচার করা হচ্ছে এতে।