এআই জেনারেটেড ছবিতে কথিত ‘পুলিশ গণহত্যা দিবস’ পালনের ভুয়া দাবি প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করে দাবি করে হচ্ছে, ‘আজ ৫ই আগস্ট, পুলিশ 'গণহত্যা' দিবস। সকল শহীদ পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এই ৫ই আগস্ট শুধু মাত্র পুলিশ হত্যা দিবস।’ ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপুর্তির দিন পুলিশ সদস্যরা ‘পুলিশ গণহত্যা দিবস‘ পালন করছে এমন একটি ছবি প্রচার করা হচ্ছে। তবে এশিয়া পোস্টের ফ্যাক্ট চেকে দেখা গেছে ছবিটি এআই সৃষ্ট।
ফেসবুকে গণ-অভ্যুত্থানে পলাতক আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কিছু গ্রুপ এবং প্রোফাইল থেকে আলোচিত ছবিটি প্রচার করা হয়েছে। পোস্ট গুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে নেটিজেনদের অনেকেই দাবিটি বিশ্বাস করে সেখানে প্রতিক্রিয়া জানাচ্ছেন। পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পরিচালিত কয়েকটি গ্রুপে ছবিটি ব্যাপকভাবে প্রচার হতে দেখা গেছে। এরমধ্যে এ সম্পর্কিত একটি পোস্টে ৩ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ৭ শতাধিকবার শেয়ার হতে দেখা গেছে।
তবে প্রচারিত ছবিটি সাইট-ইন্জিন, হাইভমডারেশনসহ একাধিক এআই কন্টেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করে ছবিটি এআই সৃষ্ট বলে নিশ্চিত হওয়া গেছে। উভয় সাইটেই ছবিটির ৯৯ শতাংশের বেশিই এআই বলে জানানো হয়েছে।
এ ছাড়াও প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে কোনো সংবাদমাধ্যমে পুলিশ সদস্যদের এ ধরনের কোনো কর্মসূচি পালনের সংবাদ পাওয়া যায়নি। দেশের বিভিন্ন স্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের সংবাদপাওয়া গেছে।
অর্থাৎ, বাংলাদেশ পুলিশের সদস্যরা পুলিশ গণহত্যা দিবস পালন করছে দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড। বাস্তবে এ ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
.png)

