logo

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীর নামে প্রচারিত নাগরিক টিভির ফটোকার্ডটি ভুয়া

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীর নামে প্রচারিত নাগরিক টিভির ফটোকার্ডটি ভুয়া

‘৫ আগস্টসহ সব মবের মামলা করতে পারবে’—নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন ঘোষণা দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। ভিন্ন একটি সংবাদ ফটোকার্ড সম্পাদনা করে প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে।

ছড়িয়ে পড়া ফটোকার্ডটিতে দেখা যায়, বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির লোগো ও সংবাদ ফটোকার্ড ডিজাইন নকল করে তৈরি একটি ফটোকার্ড আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন পেইজ এবং গ্রুপে পোস্ট করা হয়েছে। এতে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য দাবি করে লেখা হয়েছে, ‘৫ আগস্টসহ সব মবের মামলা করতে পারবে।’ এতে তারিখ হিসেবে ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ এবং বিস্তারিত মন্তব্যের ঘরে বলে উল্লেখ করা হয়েছে। 

তবে পোস্টের মন্তব্যের ঘরে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও ফটোকার্ডে উল্লিখিত তারিখ এবং সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে নাগরিক টেলিভিশন কিংবা অন্য কোনো সংবাদমাধ্যমে দাবিটির পক্ষে যায় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। 

অর্থাৎ ‘৫ আগস্টসহ সব মবের মামলা করতে পারবে’—নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন কোনো ঘোষণা দেননি। নাগরিক টিভিও এ ধরনের কোনো ফটোকার্ড প্রচার করেনি।