logo

ঢাবিতে অনশন ভেঙে জুস পান দাবিতে ছড়ানো হলো এআই দিয়ে বানানো ছবি

ঢাবিতে অনশন ভেঙে জুস পান দাবিতে ছড়ানো হলো এআই দিয়ে বানানো ছবি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপনের দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাবি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী। তবে অনশনকারীদের একজন অনশন ভেঙে লুকিয়ে জুস পান করছে দাবিতে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ সাইটে প্রচারিত ছবিটি এআইয়ের সহায়তায় তৈরি হিসেবে চিহ্নিত করেছে। 

প্রচারিত ছবিটিতে দেখা যায়, একজন শিক্ষার্থী ‍জুস পান করছে। ছবিটির সঙ্গে অনশনরত অবস্থায় কয়েকটি ছবি দিয়ে দাবি করা হচ্ছে, ‘ভিন্ন স্ক্রিপ্টে ফ্রুটিকার পেইড প্রমোশন চলছে!’, ‘চলছে ফ্রুটিকা অনশন’। লিটন হোসাইন নামে একজন জুন পানের দাবিতে ছবিটি পোস্ট করে ক্যাপশনে দাবি করেছেন,‘৬০ ঘণ্টা পর এসব **দের থাকার কথা ছিল হাসপাতালে। অথচ এরা এখনও সংবাদকর্মীদের সকল প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে! এগুলো আসলে রাজনৈতিক অনশন না। ভিন্ন স্ক্রিপ্টে ফ্রুটিকার পেইড প্রমোশন চলছে!’ একই দাবিতে ছবিটি ব্যবহার করে শত শত পোস্ট সামাজিকমাধ্যমে ছড়ানো হয়েছে। 

তবে প্রচারিত ছবিটি আনডিটেক্টএভল এআই এবং হাইভমডারেশনসহ একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করে ছবিটির ৮৪ থেকে ৯৭ শতাংশ এআই বলে জানা গেছে। এ ছাড়াও প্রচারিত ছবিটি গুগলের এআই কনটেন্ট শনাক্তকরণ সাইট সিন্থ-আইডিতে আপলোড করে জানা গেছে, প্রচারিত ছবিটি গুগলের এআই মডেল ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।

অর্থ্যাৎ, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে থাকা এক শিক্ষার্থী অনশন ভেঙে লুকিয়ে জুস পান করছে দাবিতে প্রচারিত ছবিটি এআই।