logo

এশিয়া পোস্ট এগিয়ে যাক দুর্বার গতিতে : কৃষিবিদ পলাশ

এশিয়া পোস্ট এগিয়ে যাক দুর্বার গতিতে : কৃষিবিদ পলাশ
কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। ছবি : এশিয়া পোস্ট

এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির সম্পাদক, কর্মরত সাংবাদিক ও কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

সোমবার (১১ মে) সন্ধ্যায় এশিয়া পোস্টের অফিসে শুভেচ্ছা জানাতে এসে এসব কথা বলেন তিনি।

মেহেদী হাসান পলাশ বলেন, আমি ‘এশিয়া পোস্ট’ পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গণমাধ্যম হলো সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এশিয়া পোস্ট তার নামের সার্থকতা বজায় রেখে কেবল দেশেই নয়, বরং পুরো এশিয়া অঞ্চলে শোষিত, বঞ্চিত ও শ্রমজীবী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করবে, আমরা এমন প্রত্যাশা করি।

কৃষিবিদ পলাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এশিয়া পোস্টের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সাংবাদিকদের কলমকে অবিচল থাকার আহ্বান জানিয়ে এই নতুন সংবাদমাধ্যমের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও সংবাদকর্মীদের আন্তরিক মোবারকবাদ জানান তিনি।