logo
Advertisement

যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আবেদন শুরু, ভাতাসহ থাকছে যেসব সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আবেদন শুরু, ভাতাসহ থাকছে যেসব সুযোগ
যুব উন্নয়ন অধিদপ্তরের লোগো। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ডিজিটাল কর্মসংস্থানে যুক্ত করতে বড় সুযোগ নিয়ে এসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর। বিশেষ প্রকল্পের আওতায় ৩ মাস মেয়াদি ৬০০ ঘণ্টার ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ পরিচালনার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনায় আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে হবে।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবেদনের যোগ্যতা ও সুবিধা

প্রশিক্ষণে অংশ নিতে প্রার্থীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে এবং কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেশের ৬৪ জেলার যে কোনো এলাকা থেকে এতে আবেদন করা যাবে। বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি বা কম্পিউটারের ওপর প্রাথমিক ধারণা এবং ইংরেজি ভাষায় দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

এ কোর্সে ভর্তির জন্য কোনো প্রকার ফি লাগবে না।

সুবিধা

* দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা।

* প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা।

* কোর্স সফলভাবে শেষ করার পর সরকারি সনদপত্র।

আবেদন ও মৌখিক পরীক্ষার সময়সূচি

আবেদনের শেষ সময়: আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

বাছাই প্রক্রিয়া: বৈধ আবেদনকারীদের নিয়ে আগামী ১৯-২০ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ফলাফল: চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা আগামী ২৩ সেপ্টেম্বর করা হবে।

এ ছাড়া পরীক্ষার তারিখ, সময় ও স্থান এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা সফল আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে ‘[https://e-laeltd.com/64-student-reg-jubo](https://e-laeltd.com/64-student-reg-jubo)’-এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন সফল হওয়ার পর প্রিন্ট কপি সংরক্ষণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর লিংকটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।