দেশে এক মাসের জ্বালানি তেল মজুত আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশে এক মাসের জ্বালানি তেল মজুত আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, মজুত বাড়াতে ভারত, রাশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে। এছাড়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও তেল আমদানির চেষ্টা করা হচ্ছে।
এ সময় কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরির চেষ্টা রুখতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।