ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

এশিয়া পোস্ট ডেস্ক
ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন
জাতীয় সংসদ অধিবেশন।

ব্যাংক হিসাব খুলতে টিআইএন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকছে না। সাধারণ মানুষের উদ্বেগ কমাতে এই বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জমি মিউটেশনের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।

Advertisement

সোমবার (২৯ জুন) সংসদে বিষয়টি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘বাজেটে প্রস্তাব করা হয়েছিল যে, স্টুডেন্টসহ কয়েকটি ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন দাখিলের বাধ্যবাধকতা রাখা হয়েছিল। এ ছাড়া বণ্টননামা দলিল রেজিস্ট্রেশন, সম্পত্তির দলিল মিউটেশনের ক্ষেত্রেও টিন দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। এ নিয়ে জনমনে বিভিন্ন কনফিউশন দেখা দিয়েছে। আমি অর্থমন্ত্রীকে প্রস্তাব করব যেন এই বিষয়টিও প্রত্যাহার করা হয়।’

এবারের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ টাকা প্রস্তাব করা হয়েছিল। আগামী দুই করবর্ষের জন্য এটি চার লাখ টাকা করারও প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।