logo
Advertisement

জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের পরিচালক হলেন ডা. সায়ীদ মেহবুব

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের পরিচালক হলেন ডা. সায়ীদ মেহবুব
ডা. সায়ীদ মেহবুব উল কাদির। ছবি: সামাজিক মাধ্যম থেকে

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়েছে।

ওই আদেশে বলা হয়, গত ১৩ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ১০৭৯ নম্বর স্মারকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের

সুপারনিউমারির পদে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ডা. সায়ীদ মেহবুব উল কাদিরকে পরিচালক (ভারপ্রাপ্ত) পদায়নকৃত হয়েছে।

বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পদোন্নতিপ্রাপ্ত পদ ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মস্থলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও ওই প্রজ্ঞাপননে বলা হয়েছে।