নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর শুরু সংসদ অধিবেশন

নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও আধাঘণ্টা দেরিতে শুরু হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী সংসদের কার্যক্রম এখন দিনে দুই সেশনে পরিচালিত হচ্ছে। এর মধ্যে প্রথম সেশন শুরু হয় সকাল সাড়ে ১০টায়। দুপুরের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হয় বিকেল সাড়ে ৩টায়।
অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের লক্ষ্যে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সংসদ সূত্র বলছে, নতুন এ সময়সূচির মাধ্যমে কার্যক্রমের গতি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।