logo

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আগামী বছরের ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

Advertisement

সচিব জানান, এই আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৭ ডিসেম্বর, আপিল ৮ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ১০ জানুয়ারি।

বিস্তারিত আসছে...