logo

ঢাকাসহ দুই জেলায় নতুন পুলিশ সুপার

ঢাকাসহ দুই জেলায় নতুন পুলিশ সুপার

ঢাকা ও বাগেরহাটে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। ঢাকায় নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীন। বাগেরহাটের দায়িত্ব পেয়েছেন হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

একই প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানকে পিবিআইতে এবং বাগেরহাটে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্রগ্রাম রেঞ্জে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।