logo

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সদস্য হলেন রুহুল আমিন 

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সদস্য হলেন রুহুল আমিন 

নারায়ণগঞ্জ আইনশৃঙ্খলা কমিটির সদস্য হয়েছেন অবসরপ্রাপ্ত বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আমিন। নারায়ণগঞ্জ শহরের জামতলায় থাকেন তিনি। 

কর্মজীবনে চারবার রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম অর্জন করেছেন রুহুল আমিন। তিনি প্রথম রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম গ্রহণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত থেকে। তিনবার পদক পেয়েছেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাবস্থায়। 

জানা গেছে, ১৯৭০ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা ৩৬ বছর পুলিশ, ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন রুহুল আমিন। ছিলেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতেও। 

 

পুলিশের চাকরি জীবনে ২০০৫ সালের সেই ভয়ংকর ‘বাংলা ভাই’ সন্ত্রাস কার্যক্রমের নেটওয়ার্ক রুহুল আমিনের হাত ধরে ধ্বংস হয়। আলোচিত শিশু শিহাব হত্যা মামলার রহস্য উন্মোচন করেন তিনি। একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার প্রথম তদন্তকারীদের একজন ছিলেন তিনি। তার তদন্ত সাক্ষ্যভিত্তিকভাবে একটি নির্দিষ্ট অপরাধীকে চক্রকে শনাক্ত করে।

এ ছাড়া মোকিম গাজী ও লাল গাজীকে গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক আলোচিত হন তিনি।