logo

প্রবাসী যাত্রীদের সেবাই বিমানবন্দরের মূল লক্ষ্য: বিমানমন্ত্রী

প্রবাসী যাত্রীদের সেবাই বিমানবন্দরের মূল লক্ষ্য: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: এশিয়া পোস্ট

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, যারা প্রবাসী যাত্রী রয়েছেন, তাদের সুবিধা দেখাই আমাদের বিমানবন্দরের মূল লক্ষ্য। আমরা সেই ভাবেই কাজ করে যাচ্ছি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১৭ মে) দুপুরে ‘ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন’ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, যাত্রী সেবাটাকে সহজতর করার জন্য আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দর ও রেলস্টেশনে ইন্টারনেট সেবা চালু হয়েছে।

তিনি বলেন, আশা করি আগামীতে আমাদের ইস্তেহারে আরও যেসব সেবা দেওয়ার জায়গা আছে, সেগুলো আমরা দিয়ে যাব।

আফরোজা খানম রিতা বলেন, আমাদের বর্তমান সরকারের সময়সীমা আড়াই মাসের মত পার হয়েছে। এই আড়াই মাসের মধ্যেই আপনারা দেখছেন আমাদের প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, প্রত্যেকটা কাজই করে যাচ্ছেন। সাধারণ জনগণের সুবিধার জন্যই সব কাজ করে যাচ্ছেন।

আগামীতে আমাদের আরও পদক্ষেপ আসবে। অচিরেই আমরা থার্ড টার্মিনাল চালু করছি। এটা আমাদের জন্য বড় একটা উন্নয়নের তালা খুলে যাবে। সবার সহযোগিতায় আমাদের পক্ষে এটি করা সম্ভব হয়েছে জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা।