logo

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার বৃক্ষরোপণ। ছবি: সৌজন্য

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ৬২ প্রজাতির বৃক্ষরোপণ করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি - ঢাকা।

শনিবার (২১ নভেম্বর) সকালে জিয়া উদ্যানে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন সংগঠনটির সদস্যরা।

Advertisement

এ সময় সংগঠনের সহ-সভাপতি কেএম রাশেদ ও আনোয়ার হোসেন জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ইসহাক আসিফ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক যায়েদ হোসেন মিশু, ক্রীড়া সম্পাদক মির্জা সম্রাট রেজা, নাট্য সম্পাদক বিভান বাদল, সদস্য অরণ্য পাশা, আজাদ হোসেন ও আলমগীর লিটনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্মের ওপর দেশব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল সংগঠনটি।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট