logo

দুবাইয়ে নিহত আলীর মরদেহ দেশে পৌঁছেছে

দুবাইয়ে নিহত আলীর মরদেহ দেশে পৌঁছেছে

ইরান–ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। 

সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে–৫৮২ ফ্লাইটে তার মরদেহ ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছায়।

মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

স্বজনরা জানান, আহমেদ আলী দীর্ঘদিন ধরে আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে গত ২৮ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।