logo

অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ছয় গবেষণা প্রকল্পে অর্থ ছাড়

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ছয় গবেষণা প্রকল্পে অর্থ ছাড়
গবেষকদের হাতে গবেষণা অনুদানের চেক তুলে দিচ্ছেন BAC-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। ছবি: বিএসি সূত্রে পাওয়া

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) ২০২৬–২৭ অর্থবছরের গবেষণা কার্যক্রমের আওতায় নির্বাচিত ছয়টি গবেষণা প্রকল্পের প্রথম কিস্তির অর্থ ছাড় করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) শাহবাগে কাউন্সিল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গবেষকদের হাতে চেক তুলে দেন বিএসি চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর প্রাপ্ত ৭০টি গবেষণা প্রস্তাবের মধ্য থেকে যাচাই-বাছাই করে ছয়টি প্রকল্প নির্বাচিত হয়। অনুষ্ঠানে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্যবৃন্দ এবং গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান বলেন, উচ্চশিক্ষায় কোয়ালিটি এ্যাসিউরেন্স-কে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতে গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। বক্তব্যে মানসম্পন্ন ও বাস্তবভিত্তিক গবেষণার ওপর গুরুত্বারোপ করেন বিএসি চেয়ারম্যান।