logo

কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে ৩০ নভেম্বরের পর আবেদন নয়

কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে ৩০ নভেম্বরের পর আবেদন নয়
কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন। ছবি: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে নেওয়া

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে আগামী ৩০ নভেম্বরের পর থেকে ভিসার আবেদন জমা না দেওয়ার জন্য আবেদনপ্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন থেকে গত ১৭ নভেম্বর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সেবা-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। এবং তার সঙ্গে বাংলাদেশ সরকার চুক্তিটি আর নবায়ন না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি। ছবি: কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের ফেসবুক পেজ থেকে নেওয়া
প্রেস বিজ্ঞপ্তি। ছবি: কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের ফেসবুক পেজ থেকে নেওয়া

পাশাপাশি এ পরিপ্রেক্ষিতে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের পরিচালনায় কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো আগামী ৩০ নভেম্বরের পর থেকে আর কার্যক্রম পরিচালনা করবে না।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এবং তার সঙ্গে সব ধরনের ভিসার আবেদনপ্রার্থীদের ৩০ নভেম্বরের পর এসব কেন্দ্রে আবেদন জমা না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে নতুন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের নাম ও ঠিকানা শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।