logo

এনসিপি প্রতিনিধিদলকে দেখে উচ্ছ্বসিত ভলকার তুর্ক

এনসিপি প্রতিনিধিদলকে দেখে উচ্ছ্বসিত ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মি. ভলকার তুর্কের সঙ্গে এনসিপি প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে পার্টির প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৪ মে) দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিদের মধ্যে ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কও। অনুষ্ঠান শেষে তিনি এনসিপি প্রতিনিধিদলকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের অফিস বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় এর হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশ সফর করেছিলেন।

এর আগে গত বুধবার (১৩ মে) থেকেই ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরামের সেশনগুলো আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এশিয়া প্যাসিফিকের শহরগুলোতে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এই এই ফোরামের আয়োজন করা হয়েছে।