logo

কোথায় কখন আজ বিদ্যুৎ থাকবে না

কোথায় কখন আজ বিদ্যুৎ থাকবে না
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে দেশের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক সময়ে আজ মঙ্গলবার (১২ মে) দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক বিজ্ঞপ্তিতে জানায়, শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদরাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদরাসা এলাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটি বাজার জোনাল অফিসের অধীন ওয়াসপুর উপকেন্দ্রের আওতাধীন রিভার ভিউ ফিডারের ডাবল সার্কিট নির্মাণ কাজ, লাইন রক্ষণাবেক্ষণ, লাইন আপগ্রেডেশন এবং রিভার ভিউ ফিডারের লোড আরশিনগর ফিডারে স্থানান্তরের কাজ চলমান থাকবে। যার কারণে ঝাউচর, গোদারাঘাট, বালুচর, রিভার ভিউ, হাউজিং ও ভাঙ্গা বাড়ি সেকশন পর্যন্ত এলাকায় মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তার থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সুগারমিল ফিডারের (সম্পূর্ণ) আওতাধীন কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুল তলা ও বাইপাস এলাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।