logo
Advertisement

মাদকাসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা ও কারগরি শিক্ষায় গুরুত্ব: শিক্ষামন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
মাদকাসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা ও কারগরি শিক্ষায় গুরুত্ব: শিক্ষামন্ত্রী
এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাপ্ত স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: এশিয়া পোস্ট

নৈতিক অবক্ষয় ও মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা ও কারিগরি শিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বাংলাদেশ গড়তে মেধাবী ও নৈতিকতাসম্পন্ন তরুণ প্রজন্ম প্রয়োজন। দেশের জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুত হলে চলবে না। লেখাপড়া করতে হবে, অভিভাবকদের সম্মান ও শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে। জাতি গঠনে শৃঙ্খলা ও আদর্শকে সমুন্নত রাখতে হবে।

তিনি আরও বলেন, স্কাউট কার্যক্রম সম্প্রসারণে অতিরিক্ত ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। স্কাউট, গার্ল গাইডস ও রোভারদের কার্যক্রমে সরকার গুরুত্ব দিচ্ছে। স্কাউটের জন্য পৃথক প্রকল্প গ্রহণের পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্য শেষে জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সম্মাননাপত্র ও মেডেল পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।